ঢাকার আশুলিয়ায় গাড়ি ভাংচুর অগ্নিসংযোগ ও ছাত্র জনতা হত্যা মামলাসহ একাধিক মামলার আসামিদের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করেছেন আশুলিয়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫ইং) দুপুরে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান কাছে জানতে চাইলে আসামিদেরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন, গ্রেফতারকৃতদের মধ্যে বাগবাড়ি এলাকার যুবলীগ নেতা মোঃ হীরা সরকারের শশুর মোঃ কামরুল ইসলাম (৪৫) কে তার বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। কামরুল দিয়াখালি গ্রামের মৃত ফালু মিয়ার ছেলে। এ ছাড়াও গতকাল ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আবু সামা মৃধাকে গ্রেফতার করে।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, আশুলিয়ায় গাড়িতে অগ্নিসংযোগ ও ছাত্র জনতা হত্যা মামলার আসামিসহ নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাসী ১১জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, অপরাধী যেইহোক না কেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
-খবরপ্রতিদিন/ সি.ব