বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সারাবাংলা আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র জনতা হত্যা ও নাশকতা মামলায় ৭ জনকে গ্রেফতার
logo

আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র জনতা হত্যা ও নাশকতা মামলায় ৭ জনকে গ্রেফতার

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের মামলাসহ নাশকতা মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রবিবার (১৬ নভেম্বর ২০২৫ইং) সকাল ১০ টার দিকে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান।

এর আগে গত ২৪ ঘন্টায় আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো আশুলিয়ার শিমুলিয়া এলাকার গঙ্গা প্রসাদ ঘোষের ছেলে শক্তি প্রসাদ ঘোষ (৪৮), তিনি শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের সদস্য, আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার আঃ সাত্তার দেওয়ানের ছেলে মোঃ মামুন দেওয়ান (৩৬), তিনি ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের ৬নং ওয়ার্ডের তথ্য বিষয়ক সম্পাদক, আশুলিয়ার শিমুলিয়া এলাকার গঙ্গা প্রসাদ ঘোষের ছেলে অন্নদাস প্রসাদ ঘোষ (৬৫), তিনি শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের দপ্তর সম্পাদক, আশুলিয়ার শিমুলিয়া এলাকার গোপাল সুত্রধরের ছেলে ভুলানাথ সুত্রধর (৫৮), শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের সদস্য, আশুলিয়ার কুরগাঁও এলাকার মৃত মোস্তাক আহম্মেদের ছেলে আশরাফুল ইসলাম নজরুল (৩৯), তিনি পাথালিয়া ইউনিয়ন যুবলীগের ৫নং ওয়ার্ডের প্রচার সম্পাদক, আশুলিয়ার পাড়াগ্রাম এলাকার মৃত দিদার আলীর ছেলে মোঃ শরিফুল ইসলাম গফুঁর (৬০), তিনি শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৪নং ওয়ার্ডের সদস্য, আশুলিয়ার রনস্থল গাজীরটেক এলাকার মৃত মঙ্গল ব্যাপারীর ছেলে মোঃ হারুন অর রশিদ (৩৭), তিনি শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, গোপন সাংবাদের ভিত্তিতে শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় আশুলিয়ার ইয়ারপুর, শিমুলিয়া ও পাথালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন যুবলীগের সক্রিয় ৭ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহন শেষে তাদেরকে আদালতে পাঠানো হয়। তিনি জানান অপরাধী যেইহোক কাউকে ছাড় দেয়া হবে না।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন