বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
সারাবাংলা আশুলিয়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ
logo

আশুলিয়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার পর প্রতারণার অভিযোগ উঠেছে মেহেদী হাসান মৃদুল (২৭) নামের এক যুবকের বিরুদ্ধে।

সোমবার (২৩ জুন) রাতে এ ঘটনায় আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই তরুণী।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে ফেসবুকের মাধ্যমে ওই তরুণীর সঙ্গে পরিচয় হয় মেহেদীর। এক মাস আগে তিনি ওই তরুণীকে বিয়ের আশ্বাস দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।

এরপর গত ১০ জুন সন্ধ্যায় এবং ২০ জুন সন্ধ্যায় আশুলিয়ার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় তাকে ঘুরতে নিয়ে গিয়ে বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক করেন।

ভুক্তভোগীর অভিযোগ, ২২ জুন রাত ১১টায় মেহেদী তাকে ফোন করে জানিয়ে দেয়, তার পক্ষে ওই তরুণকে বিয়ে করা সম্ভব নয়। পরদিন ২৩ জুন রাত ৮টা ৩০ মিনিটে শেনওয়ালিয়া বাজার এলাকায় দেখা হলে মেহেদী বলে, “তোমাকে নিয়ে ফুর্তি করেছি, মজা করেছি, তোমাকে বিয়ের কোনো ইচ্ছাই আমার ছিল না।”

ওই তরুণীর দাবি,এ ঘটনার ফলে তিনি সামাজিকভাবে লাঞ্ছিত এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। মেহেদীর মতো প্রতারকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মেহেদী হাসান মৃদুলকে ফোন করা হলে তিনি প্রতিবেদকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।
এ বিষয়ে আশুলিয়া থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কামাল হোসেন বলেন, “ভুক্তভোগীর অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  -খবর প্রতিদিন/ সি.ব


খুঁজুন