সাইফুল ইসলাম জয়: ঢাকার আশুলিয়ায় নির্বাচনী ব্যানারকে কেন্দ্র করে বিএনপি মনোনীত এক প্রার্থীর সমর্থকদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, অফিস ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। এ ঘটনাটি ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে ভোটারদের মধ্যে তীব্র সমালোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
রোববার (০১ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শ্রীপুর হাসান কলোনী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার মাত্র ১০ মিনিট আগে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু একটি নির্বাচনী ক্যাম্প পরিদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করেন। তার চলে যাওয়ার কিছুক্ষণ পরই একই প্রার্থীর সমর্থকদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রার্থী ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর নির্বাচনী ব্যানার নিয়ে তার সমর্থক কিবরিয়া ও আলম পারভেজ বুলেটের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আলম পারভেজ বুলেট তার সহযোগীদের নিয়ে কিবরিয়ার পরিচালিত নির্বাচনী অফিস ও পাশের একটি চায়ের দোকানে হামলা ও ভাঙচুর চালায়। হামলা ঠেকাতে গেলে নারীসহ কয়েকজনকে বেধড়ক মারধর করা হয়।
সংঘর্ষে গুরুতর আহত তৌহিদ সরকারকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্তরা দীর্ঘদিন ধরেই এলাকায় বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে আসছে। এ ঘটনার পর নির্বাচনী এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার জানান, অভিযোগ পাইনি।
আশুলিয়ায় বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নারীসহ আহত ৮
আশুলিয়ায় বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নারীসহ আহত ৮
সাইফুল ইসলাম জয়: ঢাকার আশুলিয়ায় নির্বাচনী ব্যানারকে কেন্দ্র করে বিএনপি মনোনীত এক প্রার্থীর সমর্থকদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, অফিস ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। এ ঘটনাটি ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে ভোটারদের মধ্যে তীব্র সমালোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে। রোববার (০১ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শ্রীপুর হাসান কলোনী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার মাত্র ১০ মিনিট আগে
ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু একটি নির্বাচনী ক্যাম্প পরিদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করেন। তার চলে যাওয়ার কিছুক্ষণ পরই একই প্রার্থীর সমর্থকদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রার্থী ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর নির্বাচনী ব্যানার নিয়ে তার সমর্থক কিবরিয়া ও আলম পারভেজ বুলেটের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আলম পারভেজ বুলেট তার সহযোগীদের নিয়ে কিবরিয়ার পরিচালিত নির্বাচনী অফিস
ও পাশের একটি চায়ের দোকানে হামলা ও ভাঙচুর চালায়। হামলা ঠেকাতে গেলে নারীসহ কয়েকজনকে বেধড়ক মারধর করা হয়। সংঘর্ষে গুরুতর আহত তৌহিদ সরকারকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্তরা দীর্ঘদিন ধরেই এলাকায় বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে আসছে। এ ঘটনার পর নির্বাচনী এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার জানান, অভিযোগ পাইনি।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত