হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় অবস্থিত ফ্যান্টাসি কিংডম-এ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ এপ্রিল ২০২৬) দুপুর ২টার দিকে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমান।
এসময় আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার এবং সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিপ্লবসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেন সরকার এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা এলাকা কিশোর গ্যাং, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ইভটিজিং প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে একটি শান্তিপূর্ণ ও সু-শৃঙ্খল পরিবেশ বজায় রাখতে স্থানীয়দের সহযোগিতা কামনা করা হয় এবং এলাকার উন্নয়নমূলক কার্যক্রম জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।
আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় অবস্থিত ফ্যান্টাসি কিংডম-এ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ এপ্রিল ২০২৬) দুপুর ২টার দিকে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। সভায় সভাপতিত্ব করেন
ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমান। এসময় আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার এবং সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিপ্লবসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেন সরকার এবং বিএনপি
ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সভায় বক্তারা এলাকা কিশোর গ্যাং, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ইভটিজিং প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে একটি শান্তিপূর্ণ ও সু-শৃঙ্খল পরিবেশ বজায় রাখতে স্থানীয়দের সহযোগিতা কামনা করা হয় এবং এলাকার উন্নয়নমূলক কার্যক্রম জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত