শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুরের আতঙ্কে পথচারীরা
logo

আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুরের আতঙ্কে পথচারীরা

ঢাকার আশুলিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব চরম আকার ধারণ করেছে। বিশেষ করে সকাল-বিকেলের ব্যস্ত সময়ে পথচারী, স্কুল–কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের ওপর হঠাৎ হামলার ঘটনাও বেড়েছে।

স্থানীয়রা জানান, রাস্তাঘাট, গলি ও বাজার এলাকায় ঝাঁক বেঁধে থাকা কুকুরগুলো অনেক সময় কোনো কারণ ছাড়াই পথচারীদের পিছু ধাওয়া করে বা কামড়ে দেয়। এতে চরম আতঙ্কে থাকেন কর্মজীবী মানুষসহ শিক্ষার্থীরা।

এলাকাবাসীর অভিযোগ, বিগত কয়েক মাসে বিভিন্ন স্থানে একাধিক মানুষ বেওয়ারিশ কুকুরের কামড়ে আহত হয়েছেন। আহতদের অনেককেই চিকিৎসার জন্য রাজধানীর মহাখালী সরকারি হাসপাতালে গিয়ে এন্টি-র‍্যাবিস ভ্যাকসিন নিতে হয়েছে।

পথচারী ও অভিভাবকদের দাবি-সংশ্লিষ্ট সিটি করপোরেশন ও স্থানীয় প্রশাসন যেন জরুরি ভিত্তিতে বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন।

খুঁজুন