শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২
সারাবাংলা আশুলিয়ার রূপায়ন মাঠে প্রকাশ্যে জুয়া ও মাদক বেচাকেনা, প্রশাসনের নিরবতা প্রশ্নবিদ্ধ
logo

আশুলিয়ার রূপায়ন মাঠে প্রকাশ্যে জুয়া ও মাদক বেচাকেনা, প্রশাসনের নিরবতা প্রশ্নবিদ্ধ

হেলাল শেখঃ- ঢাকা জেলার আশুলিয়ার ধামসোনা ও ইয়ারপুর ইউনিয়নের সীমানায় অবস্থিত রূপায়ন আবাসন-১ এর খোলা মাঠে গত ঈদুল আজহার দিন (শনিবার, ৭ জুন ২০২৫) থেকে শুক্রবার (১৩ জুন) গভীর রাত পর্যন্ত একটি অবৈধ মেলা বসে। স্থানীয়দের অভিযোগ, সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি এই মেলার আয়োজন করেন।

মেলার আড়ালে সেখানে প্রকাশ্যে জুয়া খেলা ও মাদক বেচাকেনা চলে বলে অভিযোগ উঠেছে। নাইম নামের এক ব্যক্তি ‘তিন তাস’ ও ‘চরকি জুয়া’র মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলেও জানান এলাকাবাসী।

অবাক করার বিষয় হলো, এত বড় অপরাধ কর্মকাণ্ড চললেও স্থানীয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। তাদের এই নিরবতা নিয়ে সচেতন মহল চরম উদ্বেগ প্রকাশ করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দিনের আলো থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলে এই মেলা। জুয়ার পাশাপাশি মাদকের বেচাকেনাও চলে খোলাখুলিভাবে। এতে এলাকার যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে বলে মনে করছেন অভিভাবকরা। এই মেলা ও বিভিন্ন জুয়া এবং মাদকের কারবার পুরো আশুলিয়াজুড়ে বেশ কয়েকটি স্থানে চলছে।

এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

  -খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন