বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সারাবাংলা আশুলিয়ার মরাগাঙ থেকে ভাসমান এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ
logo

আশুলিয়ার মরাগাঙ থেকে ভাসমান এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ

ঢাকা আশুলিয়ার মরাগাঙ থেকে ভেসে উঠা এক অজ্ঞাত ব্যক্তির (৩৪) অর্ধগলিত লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ।

জানা গেছে, রবিবার (২৩ নভেম্বর ২০২৫) দুপুর দেড়টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার ২নং ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে মরদেহের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। নিহত ভিকটিমের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে বলে জানান পুলিশ অফিসার।

পুলিশ জানায়, স্থানীয় বাসিন্দারা আশুলিয়ার মরাগাঙের পানিতে একটি মৃতদেহ ভাসতে দেখে আশুলিয়া থানা পুলিশকে খবর দেন। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে অর্ধ গলিত এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩৪-৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তার পরিচয় এখনো পাওয়া যায়নি।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আশুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মাহবুব উল্লাহ সরকার জানান, মৃতদেহটি উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। লাশটি ময়নাতদন্ত করার পর নিশ্চিত হওয়া যেতে পারে কি ভাবে মৃত্যু হয়েছে, বা তাকে হত্যা করা হয়েছে কিনা। 

অনেকেই জানান, আশুলিয়ার বিভিন্ন এলাকায় খুনি সন্ত্রাসীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে, তবে আইন শৃঙ্খলা বাহিনী গত ৪-৫ মাসে প্রায় ৪-৫ শতাধিক অপরাধীকে বিভিন্ন স্থান থেকে পৃথক অভিযানে গ্রেফতার করেছেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন