বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সারাবাংলা আশুলিয়ার জামগড়ায় চলছে বিদ্যুৎ চুরির মহা উৎসব
logo

আশুলিয়ার জামগড়ায় চলছে বিদ্যুৎ চুরির মহা উৎসব

ঢাকার আশুলিয়ার "জামগড়া জোন পল্লী বিদ্যুৎ এর পাশে ছয়তলায় হাসানের নেতৃত্বে চলছে রমরমা বিদ্যুৎ চুরির মহা উৎসব।

জানা গেছে, ৪৫০/৫০০ টি অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে হাতিয়ে নিচ্ছে বছরে কোটি কোটি টাকা, আর এই বিদ্যুৎ এর ঘাটতি বিদ্যুৎ অফিসের লোকজন চাপিয়ে দিচ্ছে সাধারণ গ্রাহকদের বিল করার সময়।

যেখানে পূর্বে বিদ্যুৎ বিল আসতো ১৫০/২০০ টাকা সেই বিদ্যুৎ বিল এখন আসছে ১২০০/১৫০০ টাকা। অনেকেই জানান, বিদ্যুৎ অফিসের ভেলকিবাজি শুরু হয়েছে, গ্রাহক হয়রানির অভিযোগও রয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে।

আশুলিয়ার জামগড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের লাবিবুল বাশার মোহাম্মদ আলী জানান, বিদ্যুৎ চুরির প্রমান পেলে সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা করা হচ্ছে। তিনি দাবী করেন অভিযান চলমান রয়েছে, অপরাধী যেইহোক কাউকে ছাড় দেয়া হবে না।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন