শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
শিবালয়ের যমুনায় ফের সক্রিয় বালু মাফিয়া চক্রের বিরুদ্ধে অভিযোগ,জাতীয় গ্রিড সংলগ্ন এলাকায় অবৈধ বালু উত্তোলন দৌলতদিয়া ফেরিঘাটে আবারও ডুবে গেছে যাত্রীবাহী বাস ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি ‘গ্রিন খুলনা’ এখন ধূসর: বায়ু দূষণে ঢাকাকেও টেক্কা দিচ্ছে রূপসা পাড়ের শহর ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী
সারাবাংলা আশুলিয়ার জামগড়ায় বৃষ্টি ছাড়াই জলাবদ্ধতা,পানির নিচে রাস্তা- জনগণের চরম ভোগান্তি
logo

আশুলিয়ার জামগড়ায় বৃষ্টি ছাড়াই জলাবদ্ধতা,পানির নিচে রাস্তা- জনগণের চরম ভোগান্তি

হেলাল শেখ: ঢাকার প্রধান শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া-বাগবাড়ি সড়কের বেহাল অবস্থার কারণে বৃষ্টি না থাকলেও জলাবদ্ধতায় পানির নিচে তলিয়ে রয়েছে রাস্তা। এতে দিন দিন বাড়ছে সড়ক দুর্ঘটনা,চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী, বিশেষ করে শিক্ষার্থী ও পোশাক শ্রমিকরা।

সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) সকালে সরেজমিনে আশুলিয়ার জামগড়া-বাগবাড়ি সড়ক ঘুরে দেখা যায়, দীর্ঘ অংশজুড়ে পানি জমে থাকায় যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। রাস্তার বিভিন্ন স্থানে সৃষ্টি হওয়া গভীর গর্তে পড়ে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, এসব দুর্ঘটনায় পথচারী আহত হওয়ার পাশাপাশি মৃত্যুর ঘটনাও ঘটেছে।

এলাকার বাসিন্দা হাজী সোহরাব হোসেন মীর বলেন,“জলাবদ্ধতা নিরসনের দাবিতে আমরা বহুবার মানববন্ধন ও বিক্ষোভ করেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো স্থায়ী সমাধান হয়নি। বৃষ্টি না থাকলেও রাস্তা পানির নিচে থাকে-এটা চরম অবহেলার প্রমাণ।”

এ বিষয়ে বিশিষ্ট ব্যবসায়ী লায়ন আক্তার হোসেন ও আশুলিয়া থানা তাঁতি দলের সহ-সভাপতি আলহাজ্ব বকুল ভুঁইয়া বলেন,“আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছি সরকারি প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ নয়নজুলি খাল দখলমুক্ত করতে। খালটি উদ্ধার করা গেলে আশুলিয়ার এই দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।”

এলাকাবাসী দ্রুত প্রশাসনের কার্যকর উদ্যোগ ও টেকসই সমাধান দাবি করেছেন, অন্যথায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।

খুঁজুন