হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার জামগড়া পল্লী বিদ্যুৎ অফিসে (ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১) অনিয়মের অভিযোগ উঠেছে। এতে করে সংশ্লিষ্ট এলাকার সাধারণ গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া জোনাল অফিসের আওতাধীন বিভিন্ন এলাকায় কোনো পূর্ব ঘোষণা ছাড়াই সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। হঠাৎ করে বিদ্যুৎ না থাকায় স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েন।
স্থানীয়দের অভিযোগ, প্রায় প্রতিদিনই কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই দীর্ঘ সময় ধরে লোডশেডিং করা হচ্ছে। এতে করে দৈনন্দিন কাজকর্ম, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষার্থীদের পড়াশোনায় নেতিবাচক প্রভাব পড়ছে।
এ বিষয়ে জানতে জামগড়া বিদ্যুৎ অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি অফিসে উপস্থিত থাকলেও গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।
কিছু ভুক্তভোগী গ্রাহক অভিযোগ করে বলেন, বিদ্যুৎ সেবার নামে নানা ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে। তবে রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে যেসব মন্তব্য করা হচ্ছে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।
জামগড়া বিদ্যুৎ অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার মমিনুল ইসলাম বলেন, জালানির ঘাটতি আছে তাই সমস্যা, কিন্তু বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানিয়েছেন জ্বালানির কোনো ঘাটতি নেই। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
আশুলিয়ার জামগড়া পল্লী বিদ্যুৎ অফিসে অনিয়মের অভিযোগ, ভোগান্তিতে গ্রাহকরা
আশুলিয়ার জামগড়া পল্লী বিদ্যুৎ অফিসে অনিয়মের অভিযোগ, ভোগান্তিতে গ্রাহকরা
হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার জামগড়া পল্লী বিদ্যুৎ অফিসে (ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১) অনিয়মের অভিযোগ উঠেছে। এতে করে সংশ্লিষ্ট এলাকার সাধারণ গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া জোনাল অফিসের আওতাধীন বিভিন্ন এলাকায় কোনো পূর্ব ঘোষণা ছাড়াই সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। হঠাৎ করে বিদ্যুৎ না থাকায় স্থানীয়
বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েন। স্থানীয়দের অভিযোগ, প্রায় প্রতিদিনই কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই দীর্ঘ সময় ধরে লোডশেডিং করা হচ্ছে। এতে করে দৈনন্দিন কাজকর্ম, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষার্থীদের পড়াশোনায় নেতিবাচক প্রভাব পড়ছে। এ বিষয়ে জানতে জামগড়া বিদ্যুৎ অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি অফিসে উপস্থিত থাকলেও গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। কিছু ভুক্তভোগী গ্রাহক অভিযোগ করে
বলেন, বিদ্যুৎ সেবার নামে নানা ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে। তবে রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে যেসব মন্তব্য করা হচ্ছে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।জামগড়া বিদ্যুৎ অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার মমিনুল ইসলাম বলেন, জালানির ঘাটতি আছে তাই সমস্যা, কিন্তু বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানিয়েছেন জ্বালানির কোনো ঘাটতি নেই। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত