বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সারাবাংলা আশুলিয়া ও সারদাগঞ্জে ভেজাল এলপি গ্যাস বিক্রির অভিযোগ
logo

আশুলিয়া ও সারদাগঞ্জে ভেজাল এলপি গ্যাস বিক্রির অভিযোগ

এলপি গ্যাস কোম্পানি এবং ডিলারদের আসার খবর পেয়ে গোডাউনে তালা দিয়ে পালিয়েছে ভেজাল এলপি গ্যাস ব্যবসায়ী। গতকাল সারদাগঞ্জ এ ঘটনা ঘটেছে। 

গত এক সপ্তাহে সরেজমিনে গিয়ে জানা গেছে, আশুলিয়ার বিভিন্ন এলাকায় এবং আশুলিয়ার সীমান্ত এলাকা গাজীপুরের কাশিমপুরের সারদাগঞ্জে বিভিন্ন দোকানে নকল ও ভেজাল এলপি গ্যাস বোতলজাত করে বিক্রির অভিযোগ। এর ধারাবাহিকতায় বৈধ কোম্পানির সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হলে তারা সরেজমিনে আসলে অবৈধ ভেজাল এলপি গ্যাস ব্যবসায়ীরা দোকান বন্ধ করে পালিয়ে যায়।

এ ভেজাল এলপি গ্যাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে সংশ্লিষ্টরা জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে বহু মানুষ হতাহতের ঘটনা ঘটেছে। তাই জনসাধারণ ক্রেতাদের এই ভেজাল এলপি গ্যাসের বোতল না কিনার জন্য এবং সচেতন হওয়ার আহ্বান জানান সংশ্লিষ্টরা। সারদাগঞ্জ ভূইয়াপাড়া কাশিমপুর গাজীপুরে ও আশুলিয়ায় অভিযান চলমান থাকবে বলে প্রশাসন জানান।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন