বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২
সারাবাংলা আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ৭৪টি মণ্ডপে কেসিসির অনুদানের চেক বিতরণ করেছে
logo

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ৭৪টি মণ্ডপে কেসিসির অনুদানের চেক বিতরণ করেছে

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) এলাকার ৭৪টি পূজা মণ্ডপে মোট ছয় লাখ ৮৪ হাজার টাকার চেক বিতরণ অনুষ্ঠান আজ মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর বিকেলে কেসিসির শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি কেসিসি প্রশাসক ও খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার মন্ডপগুলোর প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন। 

অনুষ্ঠানে কেসিসি প্রশাসক বলেন, উৎসবমুখর পরিবেশে আসন্ন দুর্গাপূজা উদযাপনের জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করতে হবে। কেসিসির প্রতিটি ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কমিটি গঠন করে সংশ্লিষ্ট ওয়ার্ডের প্রতিটি পূজাম-প পরিদর্শন করবেন।

নিরাপত্তার স্বার্থে সকল ম-পের প্রবেশ ও বের হওয়ার পথে সিসি ক্যামেরা স্থাপন করার উদ্যোগ নিতে হবে। নগরীতে প্রতিমা বিসর্জনের জন্য নির্ধারিত ঘাটগুলো পরিচ্ছন্ন করা ও সেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে কেসিসির সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশ দেন তিনি। 

অনুষ্ঠানে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, কেসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও বিভিন্ন ম-পের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন