বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সারাবাংলা আসন্ন জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময়
logo

আসন্ন জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময়

কেএমপি হেডকোয়ার্টার্স সম্মেলন কক্ষে আজ সোমবার ১১ আগস্ট বিকাল ০৪ টায় সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার। 

সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, খুলনা মহানগরীর সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং যেকোনো ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। 

পোশাক পরিহিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হবে। জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা চলাকালীন যানজট নিরসনে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হবে। 

নিরাপত্তার স্বার্থে অনুষ্ঠানে আগত দর্শনার্থীদের সাথে থাকা ব্যাগ ও পোটলা নিয়ে মন্দিরে প্রবেশ করা থেকে বিরত রাখা, প্রত্যেক পূজা মন্দিরে নারী এবং পুরুষের জন্য আলাদা প্রবেশ ও প্রস্থান পথের ব্যবস্থা করা. আযান এবং নামাজের সময় বাদ্যযন্ত্র বাজানো থেকে বিরত থাকাসহ গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। 

জন্মাষ্টমীকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নকারী তথ্য, গুজব, অপপ্রচার, বিভ্রান্তিমূলক এবং উস্কানিমূলক পোস্ট কিংবা ছবি আপলোড করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানান।

মতবিনিময় সভায় কেএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ; অতিরিক্ত পুলিশ কমিশনার ( ক্রাইম অ্যান্ড অপারেশনস্ ) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান-সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খুঁজুন