হেলাল শেখঃ মানিকগঞ্জ জেলার আরিচা-কাজিরহাট পাবনা নৌ-রুটে দ্রুতগতির নৌযান স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপারের অভিযোগ উঠেছে। নিয়ম অনুযায়ী একটি স্পিডবোটে সর্বোচ্চ ১২ জন যাত্রী বহনের অনুমতি থাকলেও বাস্তবে প্রায় প্রতিদিনই ১৬ থেকে ১৮ জন পর্যন্ত যাত্রী নেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।
ভুক্তভোগী যাত্রী ও স্থানীয় সচেতন মহলের দাবি, অতিরিক্ত যাত্রী বহনের ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। কিন্তু সংশ্লিষ্ট প্রশাসন ও নৌ-পুলিশের তেমন কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না।
তাদের অভিযোগ, প্রশাসনের নীরব ভূমিকায় স্পিডবোট মালিক ও চালকরা নিয়ম অমান্য করে অতিরিক্ত যাত্রী পারাপার করার সাহস পাচ্ছেন। এতে করে যাত্রীদের জীবনের ঝুঁকি বাড়ছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ এবং নিয়ম অনুযায়ী যাত্রী পরিবহন নিশ্চিত করার দাবি জানিয়েছেন যাত্রীসহ সচেতন মহল
আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপারের অভিযোগ
আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপারের অভিযোগ
হেলাল শেখঃ মানিকগঞ্জ জেলার আরিচা-কাজিরহাট পাবনা নৌ-রুটে দ্রুতগতির নৌযান স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপারের অভিযোগ উঠেছে। নিয়ম অনুযায়ী একটি স্পিডবোটে সর্বোচ্চ ১২ জন যাত্রী বহনের অনুমতি থাকলেও বাস্তবে প্রায় প্রতিদিনই ১৬ থেকে ১৮ জন পর্যন্ত যাত্রী নেয়া হচ্ছে বলে
অভিযোগ করেছেন যাত্রীরা। ভুক্তভোগী যাত্রী ও স্থানীয় সচেতন মহলের দাবি, অতিরিক্ত যাত্রী বহনের ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। কিন্তু সংশ্লিষ্ট প্রশাসন ও নৌ-পুলিশের তেমন কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না। তাদের অভিযোগ, প্রশাসনের নীরব
ভূমিকায় স্পিডবোট মালিক ও চালকরা নিয়ম অমান্য করে অতিরিক্ত যাত্রী পারাপার করার সাহস পাচ্ছেন। এতে করে যাত্রীদের জীবনের ঝুঁকি বাড়ছে।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ এবং নিয়ম অনুযায়ী যাত্রী পরিবহন নিশ্চিত করার দাবি জানিয়েছেন যাত্রীসহ সচেতন মহল
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত