শনিবার, ৬ জুন ২০২৬
logo
Breaking News
পবিত্র গাদিরে খুম ঈমানী ঘোষণার শোকরিয়া সমাবেশ ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত নিখোঁজ তিন কিশোরীকে উদ্ধার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ ৪ জন বীর মুক্তিযোদ্ধাসহ ২০০+ নেতাকর্মী ও সমর্থকের জাতীয় নাগরিক পার্টিতে যোগদান কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৫ লাখ ৭২ হাজার পিস ইয়াবাসহ একজন আটক সাপাহারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিট! আহত-১ মোংলায় ভুয়া র‍্যাব পরিচয় দেওয়া প্রতারক আটক সংসদ ভবন এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, ২ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ নবীনগর বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঝালকাঠিতে মানববৃক্ষ তৈরি করে পরিবেশ দিবস উদযাপন
সারাবাংলা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা
logo

আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা

হেলাল শেখঃ মানিকগঞ্জের গুরুত্বপূর্ণ আরিচা-কাজিরহাট নৌ-রুটে দ্রুতগতির যানবাহন স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপারের অভিযোগ উঠেছে। নিয়ম লঙ্ঘন করে নির্ধারিত ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন করায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন যাত্রীরা।

শুক্রবার (২ জানুয়ারি ২০২৬ইং) সকালে সরেজমিনে আরিচা ঘাটে গিয়ে দেখা যায়, পদ্মা ও যমুনা নদীর সংযোগস্থলে অবস্থিত প্রায় ১২ থেকে ১৪ কিলোমিটার দীর্ঘ এই নৌ-রুটে চলাচলকারী স্পিডবোটগুলোর অনুমোদিত যাত্রী ধারণক্ষমতা ১২জন হলেও অধিকাংশ বোটে ১৬ থেকে ১৮ জন যাত্রী বহন করা হচ্ছে।

নৌ-রুট ব্যবহারকারী যাত্রীদের অভিযোগ, অতিরিক্ত যাত্রী বহনের কারণে স্পিডবোটে ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে। নদীতে ঢেউ বা হঠাৎ গতিবিধি পরিবর্তন হলে বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। অনেক যাত্রী ভয়ে থাকা সত্ত্বেও বিকল্প ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন।

এ বিষয়ে স্পিডবোট মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা কোনো বক্তব্য দিতে রাজি হননি বলে জানা গেছে। স্থানীয় সচেতন মহল ও যাত্রীরা দ্রুত নৌ-প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, নিয়মিত মনিটরিং, ধারণক্ষমতা অনুযায়ী যাত্রী পরিবহন নিশ্চিত করা এবং লাইফ জ্যাকেট ব্যবহারে কঠোর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে বড় দুর্ঘটনা এড়ানো কঠিন হবে।

খুঁজুন