হেলাল শেখঃ আসন্ন পবিত্র ঈদকে ঘিরে আরিচা-কাজিরহাট নৌ-রুট-এ স্পিডবোট ও লঞ্চে অতিরিক্ত যাত্রী পারাপারের অভিযোগ উঠেছে। এতে যাত্রীদের মধ্যে বাড়ছে উদ্বেগ, পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন সচেতন মহল।
মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) সরেজমিনে দেখা যায়, আরিচা ঘাট ও কাজিরহাট ঘাট এলাকায় হাজার হাজার যাত্রী ভিড় করছেন নদী পারাপারের জন্য। পাবনা, রাজশাহী ও নাটোরগামী যাত্রীরা সকাল থেকে রাত পর্যন্ত ঘাট এলাকায় অবস্থান করছেন।
যাত্রীদের অভিযোগ, ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে স্পিডবোট ও লঞ্চ চলাচল করছে। এতে জীবনের ঝুঁকি নিয়েই নদী পার হতে হচ্ছে তাদের। অনেক ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা যেমন লাইফ জ্যাকেটেরও অভাব দেখা গেছে।
স্থানীয়রা জানান, ঈদকে কেন্দ্র করে প্রতিবছরই এই নৌ-রুটে যাত্রী চাপ বেড়ে যায়। কিন্তু পর্যাপ্ত তদারকি না থাকায় অতিরিক্ত যাত্রী বহনের প্রবণতা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।
সচেতন মহলের দাবি, বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত প্রশাসনের নজরদারি বৃদ্ধি, যাত্রী পরিবহনে নিয়ম মেনে চলা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি।
আরিচা-কাজিরহাট নৌ-রুটে অতিরিক্ত যাত্রীর চাপ, দুর্ঘটনার আশঙ্কা
আরিচা-কাজিরহাট নৌ-রুটে অতিরিক্ত যাত্রীর চাপ, দুর্ঘটনার আশঙ্কা
হেলাল শেখঃ আসন্ন পবিত্র ঈদকে ঘিরে আরিচা-কাজিরহাট নৌ-রুট-এ স্পিডবোট ও লঞ্চে অতিরিক্ত যাত্রী পারাপারের অভিযোগ উঠেছে। এতে যাত্রীদের মধ্যে বাড়ছে উদ্বেগ, পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন সচেতন মহল। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) সরেজমিনে দেখা যায়, আরিচা ঘাট ও কাজিরহাট ঘাট এলাকায় হাজার হাজার যাত্রী ভিড় করছেন নদী
পারাপারের জন্য। পাবনা, রাজশাহী ও নাটোরগামী যাত্রীরা সকাল থেকে রাত পর্যন্ত ঘাট এলাকায় অবস্থান করছেন। যাত্রীদের অভিযোগ, ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে স্পিডবোট ও লঞ্চ চলাচল করছে। এতে জীবনের ঝুঁকি নিয়েই নদী পার হতে হচ্ছে তাদের। অনেক ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা যেমন লাইফ জ্যাকেটেরও অভাব দেখা গেছে। স্থানীয়রা জানান, ঈদকে
কেন্দ্র করে প্রতিবছরই এই নৌ-রুটে যাত্রী চাপ বেড়ে যায়। কিন্তু পর্যাপ্ত তদারকি না থাকায় অতিরিক্ত যাত্রী বহনের প্রবণতা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। সচেতন মহলের দাবি, বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত প্রশাসনের নজরদারি বৃদ্ধি, যাত্রী পরিবহনে নিয়ম মেনে চলা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত