খুলনা বিএনপি’র সাবেক বিভাগীয় সাংগঠণিক সম্পাদক, মহানগর সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু তাঁর ফেসবুকে শুকরিয়া জানিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে সবাইকে নিয়ে কাজ করার বিষয়টি উল্লেখ করেছেন।
অপর এক পোস্টে দলীয় মনোনয়ন প্রাপ্তির নিয়ে উল্লাস প্রকাশ, আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করতে নিষেধ করেছেন তিনি।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোনে জানিয়েছেন তিনিই খুলনা-২ আসনের প্রার্থী হিসেবে চূড়ান্ত, এমনটাই দাবি তার। গতকাল রোববার ০২ নভেম্বর বিকেল ০৫টা ১৫ মিনিটের দিকে জনাব তারেক রহমান সরাসরি ফোন করে তাকে নির্বাচনী প্রস্তুতি শুরু করার নির্দেশ দেন বলে দাবি করেছেন নজরুল ইসলাম মঞ্জু।
বিষয়টি প্রথমে নজরুল ইসলাম মঞ্জু নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে জানান। বিকেলে এ সংক্রান্ত পরপর দুটি ফেসবুক পোস্ট করেন তিনি।
রোববার সন্ধ্যা ৬ টা ২১ মিনিটে ফেসবুকে দেওয়া প্রথম পোস্টে তিনি উল্লেখ করেছেন, মহান আল্লাহ তালার প্রতি শুকরিয়া। আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে বিএনপি মনোনীত প্রাথী হিসেবে দ্রুত সবাইকে নিয়ে কাজ শুরু করার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান-এর নির্দেশনার জন্য তাঁর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
কিছু সময় পর সন্ধ্যা ৬ টা ৩৪ মিনিটে পরবর্তী পোস্টে তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানান, মনোনয়ন প্রাপ্তি নিয়ে উল্লাস, আনন্দ মিছিল বা মিষ্টি বিতরণ থেকে বিরত থাকুন। কাউকে খাটো করা বা বিদ্বেষমূলক আচরণ নয়, ঐক্যবদ্ধভাবে কাজ করুন এটাই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা যা, মেনে চলবো আমরা সবাই।
তার এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানানো ছাড়াও এবং তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন খুলনা বিএনপি’র নেতা-কর্মীরা।
এ বিষয়ে নজরুল ইসলাম মঞ্জুর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিকেল সোয়া পাঁচটায় তাকে ফোন করেন এবং বলেন, সুস্থ হয়ে দ্রুত মাঠে নেমে পড়েন। নির্বাচনে সবাইকে লাগবে। পক্ষ-বিপক্ষ না ভেবে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন।
নজরুল ইসলাম মঞ্জু বর্তমানে চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতে শয্যা অবস্থায় রয়েছেন। গত ২৭ অক্টোবর ঢাকায় বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অন্য প্রার্থীদের সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। ওই রাতেই খুলনায় ফেরেন তিনি।
পরদিন থেকেই তীব্র জ্বর ও শরীর ব্যথায় আক্রান্ত হন। পরীক্ষায় তার চিকুনগুনিয়া ধরা পড়ে। তবুও তিনি জানিয়েছেন, ‘আমি সুস্থ হয়ে দ্রুত মাঠে নামব, খুলনা-২ আসনে ধানের শিষের জয় নিশ্চিত করব ইনশাআল্লাহ।’
এর আগে সোমবার ঢাকায় বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অন্য প্রার্থীদের সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন নজরুল ইসলাম মঞ্জু। এর ফলে ৪ বছর পর দলে ডাক পান তিনি। ওই রাতেই খুলনায় ফেরেন মঞ্জু।
উল্লেখ্য, দীর্ঘ ৪৬ বছরের রাজনৈতিক জীবনে নজরুল ইসলাম মঞ্জু খুলনা বিএনপি’র রাজনীতিতে এক প্রভাবশালী নাম। ১৯৭৯ সালে ছাত্রদল থেকে রাজনীতি শুরু করে ১৯৮৭ সালে মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক, ১৯৯২ থেকে টানা ১৭ বছর সাধারণ সম্পাদক এবং ২০০৯ থেকে ২০২১ সালের ৯ ডিসেম্বর পর্যন্ত ১২ বছর পর্যন্ত সভাপতি ছিলেন তিনি।
২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হন তিনি। দীর্ঘ চার দশক ধরে খুলনা বিএনপি এবং নজরুল ইসলাম মঞ্জু যেমন সমর্থক হয়ে ছিলেন। নজরুল ইসলাম মঞ্জুর দীর্ঘ রাজনৈতিক জীবনের ছন্দপতন ঘটে ২০২১ সালের ডিসেম্বর মাসে। ৯ ডিসেম্বর খুলনা মহানগর বিএনপি’র তিন সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সময় তার নাম বাদ পড়লে দলীয় রাজনীতিতে কিছুটা ছন্দপতন ঘটে।
এতে বাদ পড়েন তার অনুসারীরা। ১২ ডিসেম্বর দলের এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। এর পরিপ্রেক্ষিতে ১৪ ডিসেম্বর শোকজ করা হয় তাকে। ২৫ ডিসেম্বর তাকে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
তবে আসন্ন জাতীয় নির্বাচনে খুলনা-২ আসনে প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে আবারও রাজনীতির মূলধারায় ফিরলেন নজরুল ইসলাম মঞ্জুর।
-খবরপ্রতিদিন/ সি.ব
আনন্দ উল্লাস. মিছিল বা মিষ্টি বিতরণ থেকে বিরত থাকতে আহবান জানিয়েছে নজরুল ইসলাম মঞ্জু
আনন্দ উল্লাস. মিছিল বা মিষ্টি বিতরণ থেকে বিরত থাকতে আহবান জানিয়েছে নজরুল ইসলাম মঞ্জু
খুলনা বিএনপি’র সাবেক বিভাগীয় সাংগঠণিক সম্পাদক, মহানগর সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু তাঁর ফেসবুকে শুকরিয়া জানিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে সবাইকে নিয়ে কাজ করার বিষয়টি উল্লেখ করেছেন। অপর এক পোস্টে দলীয় মনোনয়ন প্রাপ্তির নিয়ে উল্লাস প্রকাশ, আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করতে নিষেধ করেছেন তিনি।দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোনে জানিয়েছেন তিনিই খুলনা-২ আসনের প্রার্থী হিসেবে চূড়ান্ত, এমনটাই দাবি তার। গতকাল রোববার ০২ নভেম্বর বিকেল ০৫টা ১৫ মিনিটের দিকে জনাব তারেক রহমান সরাসরি ফোন করে তাকে নির্বাচনী প্রস্তুতি শুরু করার নির্দেশ দেন বলে দাবি করেছেন নজরুল ইসলাম মঞ্জু।বিষয়টি প্রথমে নজরুল ইসলাম মঞ্জু নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে জানান। বিকেলে এ সংক্রান্ত পরপর দুটি ফেসবুক পোস্ট করেন তিনি।রোববার সন্ধ্যা ৬ টা ২১ মিনিটে ফেসবুকে দেওয়া প্রথম পোস্টে তিনি উল্লেখ করেছেন, মহান আল্লাহ তালার প্রতি শুকরিয়া। আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে বিএনপি মনোনীত প্রাথী হিসেবে দ্রুত সবাইকে নিয়ে কাজ শুরু করার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান-এর নির্দেশনার জন্য তাঁর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা।কিছু সময় পর সন্ধ্যা ৬ টা ৩৪ মিনিটে পরবর্তী পোস্টে তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানান, মনোনয়ন প্রাপ্তি নিয়ে উল্লাস, আনন্দ
মিছিল বা মিষ্টি বিতরণ থেকে বিরত থাকুন। কাউকে খাটো করা বা বিদ্বেষমূলক আচরণ নয়, ঐক্যবদ্ধভাবে কাজ করুন এটাই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা যা, মেনে চলবো আমরা সবাই।তার এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানানো ছাড়াও এবং তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন খুলনা বিএনপি’র নেতা-কর্মীরা।এ বিষয়ে নজরুল ইসলাম মঞ্জুর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিকেল সোয়া পাঁচটায় তাকে ফোন করেন এবং বলেন, সুস্থ হয়ে দ্রুত মাঠে নেমে পড়েন। নির্বাচনে সবাইকে লাগবে। পক্ষ-বিপক্ষ না ভেবে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন।নজরুল ইসলাম মঞ্জু বর্তমানে চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতে শয্যা অবস্থায় রয়েছেন। গত ২৭ অক্টোবর ঢাকায় বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অন্য প্রার্থীদের সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। ওই রাতেই খুলনায় ফেরেন তিনি। পরদিন থেকেই তীব্র জ্বর ও শরীর ব্যথায় আক্রান্ত হন। পরীক্ষায় তার চিকুনগুনিয়া ধরা পড়ে। তবুও তিনি জানিয়েছেন, ‘আমি সুস্থ হয়ে দ্রুত মাঠে নামব, খুলনা-২ আসনে ধানের শিষের জয় নিশ্চিত করব ইনশাআল্লাহ।’এর আগে সোমবার ঢাকায় বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অন্য প্রার্থীদের সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন নজরুল ইসলাম মঞ্জু। এর ফলে ৪ বছর পর দলে ডাক পান তিনি।
ওই রাতেই খুলনায় ফেরেন মঞ্জু। উল্লেখ্য, দীর্ঘ ৪৬ বছরের রাজনৈতিক জীবনে নজরুল ইসলাম মঞ্জু খুলনা বিএনপি’র রাজনীতিতে এক প্রভাবশালী নাম। ১৯৭৯ সালে ছাত্রদল থেকে রাজনীতি শুরু করে ১৯৮৭ সালে মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক, ১৯৯২ থেকে টানা ১৭ বছর সাধারণ সম্পাদক এবং ২০০৯ থেকে ২০২১ সালের ৯ ডিসেম্বর পর্যন্ত ১২ বছর পর্যন্ত সভাপতি ছিলেন তিনি। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হন তিনি। দীর্ঘ চার দশক ধরে খুলনা বিএনপি এবং নজরুল ইসলাম মঞ্জু যেমন সমর্থক হয়ে ছিলেন। নজরুল ইসলাম মঞ্জুর দীর্ঘ রাজনৈতিক জীবনের ছন্দপতন ঘটে ২০২১ সালের ডিসেম্বর মাসে। ৯ ডিসেম্বর খুলনা মহানগর বিএনপি’র তিন সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সময় তার নাম বাদ পড়লে দলীয় রাজনীতিতে কিছুটা ছন্দপতন ঘটে। এতে বাদ পড়েন তার অনুসারীরা। ১২ ডিসেম্বর দলের এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। এর পরিপ্রেক্ষিতে ১৪ ডিসেম্বর শোকজ করা হয় তাকে। ২৫ ডিসেম্বর তাকে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।তবে আসন্ন জাতীয় নির্বাচনে খুলনা-২ আসনে প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে আবারও রাজনীতির মূলধারায় ফিরলেন নজরুল ইসলাম মঞ্জুর।-খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত