বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২
জাতীয় আন্দোলনকারীদের দেখামাত্রই গুলির নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা
logo

আন্দোলনকারীদের দেখামাত্রই গুলির নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা

 ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নির্দেশ দিয়েছিলেন গত বছর জুলাইয়ে আন্দোলনকারীদের ওপর মারণাস্ত্র ব্যবহারের । এমন একটি অডিও রেকর্ডিংয়ের সত্যতা নিশ্চিত করেছে বিবিসি আই

শেখ হাসিনা ও অজ্ঞাত এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার সঙ্গে কথোপকথনের অডিওটি গত মার্চে অনলাইনে ফাঁস হয়। যা গত বছরের ১৮ জুলাইয়ের অডিও কলের রেকর্ড।

ফাঁস হওয়া অডিও অনুসারে, নিরাপত্তা বাহিনীগুলোকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দেন শেখ হাসিনা। এ সময় তারা (এসব বাহিনীর সদস্যরা) যেখানেই তাদের (আন্দোলনকারী) পাবে, তারা গুলি করারও অনুমতি দেন তিনি। সরকারি এক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথোপকথনের এ অডিও এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ। এ অডিওতে তিনি সরকারবিরোধী বিক্ষোভকারীদের গুলি করার জন্য সরাসরি অনুমতি দিয়েছিলেন।

বিবিসি অডিও ফরেনসিক বিশেষজ্ঞ টিম এয়ারশটের মাধ্যমে ভেরিফাই করেছে ওই রেকর্ড। স্বরের ভঙ্গি, শ্বাসপ্রশ্বাসের আওয়াজসহ বিভিন্ন বিষয় পরীক্ষার পর নিশ্চিত হয়েছে, কলের কোনো অংশ এডিটেড বলে প্রমাণ পাওয়া যায়নি।

এয়ারশট জানিয়েছে, ব্যাকগ্রাউন্ড সাউন্ড থেকে ধারণা করা যায় কথা হয়েছে স্পিকারে। ঢাকায় বিশেষ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মানবতাবিরোধী অপরাধ মামলায় এই অডিও রেকর্ডিংটি একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে দেখছেন আইনজীবীরা।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন