বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাড. শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা পতনের আন্দোলনের চুড়ান্ত পর্যায়ে ৫ই আগস্ট ছাত্র-জনতা ও রাজনৈতিক নেতাকর্মীদের আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত, দুর্নীতি দু:শাসন মুক্ত, লুটেরা মুক্ত বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশকে ৫ই আগস্টের পর থেকে বাংলাদেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন।
রবিবার (১৩ জুলাই) বিকেলে দেশব্যাপী বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সেই নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ তাদের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবে। সেই সরকারকে সামনে রেখে এই দেশ এগিয়ে যাবে এবং জনগণের স্বপ্নের বাংলাদেশে রুপান্তরিত হবে। সেই স্বপ্নকে ধূলিসাৎ করার ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে আমরা দেখেছি গত ১১ জুলাই রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে একটি হত্যার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করা হয়েছে।
ওয়ারেছ আলী মামুন বলেন, সেই ঘটনা দায় বিএনপির কাঁদে চাপিয়ে দিয়ে সারাদেশে পরিকল্পিত ভাবে যারা ৭১ সালে স্বাধীনতা যুদ্ধে বিরোধিতার ষড়যন্ত্র করেছিল সেই ষড়যন্ত্রকারীরা আবার নতুন করে মাথা চারা দিয়ে উঠার চেষ্টা করছে। বর্তমান সেই স্বৈরাচার পতনের আন্দোলনের ভোট ডাকাত তাদের সাথে শরিক হয়ে বাংলাদেশকে একটি অশান্ত বাংলাদেশে রুপান্তর করার চক্রান্ত চলছে। তাদেরকে প্রতিহত করতে হবে।
জেলা বিএনপির সহ-সভাপতি মো. লিয়াকত আলীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীবের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল,খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।
আলোচনা সভা শেষে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড় গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
-খবরপ্রতিদিন/ সি.ব
আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত, দুর্নীতি দু:শাসন মুক্ত বাংলাদেশ পেয়েছি: বিএনপি নেতা মামুন
আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত, দুর্নীতি দু:শাসন মুক্ত বাংলাদেশ পেয়েছি: বিএনপি নেতা মামুন
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাড. শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা পতনের আন্দোলনের চুড়ান্ত পর্যায়ে ৫ই আগস্ট ছাত্র-জনতা ও রাজনৈতিক নেতাকর্মীদের আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত, দুর্নীতি দু:শাসন মুক্ত, লুটেরা মুক্ত বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশকে ৫ই আগস্টের পর থেকে বাংলাদেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। রবিবার (১৩ জুলাই) বিকেলে দেশব্যাপী বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, সেই নির্বাচনের
মধ্যে দিয়ে জনগণ তাদের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবে। সেই সরকারকে সামনে রেখে এই দেশ এগিয়ে যাবে এবং জনগণের স্বপ্নের বাংলাদেশে রুপান্তরিত হবে। সেই স্বপ্নকে ধূলিসাৎ করার ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে আমরা দেখেছি গত ১১ জুলাই রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে একটি হত্যার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করা হয়েছে। ওয়ারেছ আলী মামুন বলেন, সেই ঘটনা দায় বিএনপির কাঁদে চাপিয়ে দিয়ে সারাদেশে পরিকল্পিত ভাবে যারা ৭১ সালে স্বাধীনতা যুদ্ধে বিরোধিতার ষড়যন্ত্র করেছিল সেই ষড়যন্ত্রকারীরা আবার নতুন করে মাথা চারা দিয়ে উঠার চেষ্টা করছে। বর্তমান সেই স্বৈরাচার পতনের আন্দোলনের ভোট ডাকাত তাদের সাথে শরিক হয়ে বাংলাদেশকে একটি অশান্ত বাংলাদেশে রুপান্তর করার
চক্রান্ত চলছে। তাদেরকে প্রতিহত করতে হবে। জেলা বিএনপির সহ-সভাপতি মো. লিয়াকত আলীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীবের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল,খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ। আলোচনা সভা শেষে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড় গিয়ে শেষ হয়।বিক্ষোভ মিছিলে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। -খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত