বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
জাতীয় আমরা জোট করব না, নির্বাচনে সমঝোতা করব: জামায়াত আমির
logo

আমরা জোট করব না, নির্বাচনে সমঝোতা করব: জামায়াত আমির

নির্বাচন না হলে দেশে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। কাজেই আমরা সবাইকে নিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে নেব। বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

বুধবার (৫ নভেম্বর) সকালে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, আমরা জোট করার সিদ্ধান্ত নেইনি, আমরা জোট করব না। তবে সমমনা দলগুলোর সঙ্গে নির্বাচনী সমঝোতা করব ৷ এছাড়াও গণভোট নিয়ে জামায়াতের আগের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন তিনি।

ব্রিফিংকালে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম, জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, ৩য় মেয়াদে জামায়াতের আমির নির্বাচিত হওয়ার পর দুই দিনের সাংগঠনিক সফরের সিলেটে আসছেন তিনি। এ লক্ষে দলটির নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা দিয়েছেন। পরে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে ডা. শফিকুর রহমানকে সিলেট শহরে নিয়ে আসা হয়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন