দক্ষিণ বাংলার খ্যাতনামা ওলীয়ে কামিল, হযরত কায়েদ সাহেব হুজুর (রহঃ) এর সুযোগ্য ছাহেবজাদা আমীরুল মুসলিহীন হযরত মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান নেছারাবদী হুজুর।
প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে আগামী ১৭ জানুয়ারি ২০২৬, শনিবার বাদ আসর খুলনা রেলওয়ে স্টেশনস্থ বিশ্ব ইসলাম মিশন দাখিল মাদরাসা ও এতিমখানা প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য ৪৬ তম বার্ষিক ওয়াজ মাহফিলে বয়ান পেশ করবেন।
তাঁর মূল্যবান ঈমানী আলোচনা, কুরআন ও সুন্নাহভিত্তিক নসীহত ও আমলের দিকনির্দেশনা ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে গভীর প্রভাব ফেলবে ইনশাআল্লাহ।
এছাড়াও মাহফিলে আরও উপস্থিত থাকবেন প্রখ্যাত ওলামায়ে কেরাম এবং সভাপতিত্ব করবেন বিশ্ব ইসলাম মিশন দাখিল মাদরাসার সভাপতি জনাব মোঃ নাজমুল হুদা চৌধুরী।
মাহফিলের বিশেষ আকর্ষণ হিসেবে হাফেজ ছাত্রদের দস্তারবন্দী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
খুলনা মুছলিহীন খুলনা মহানগর ও যুব মুছলিহীন এরপক্ষ হতে সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে দলে দলে উপস্থিত হয়ে এই বরকতময় মাহফিলে অংশগ্রহণ করে দুনিয়া ও আখিরাতের নেকী হাসিল করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হচ্ছে।