বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:- নাটোরের বড়াইগ্রামে ফ্যাসিস্ট আওয়ামীলীগ সন্ত্রাসীদের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বড়াইগ্রাম শাখার নেতারা ।
বৃহস্পতিবার (৮ মে) বিকাল ৪টায় বড়াইগ্রাম উপজেলা চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনপাড়া পৌরসভার সামনে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল ও প্রতিবাদ সমাবেশে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলার সদস্য সচিব মোঃ সামিউল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন, বড়াইগ্রাম উপজেলা শাখার আহবায়ক মোঃ মাহাবুব সরদার, যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর হোসেন রাজু, সদস্য সচিব মোঃ নুহু ইসলাম, যুগ্ম সদস্য সচিব মোছঃ শাবিকুন নাহার শান্তা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, রাজনৈতিক দমন-পীড়ন, ভোটাধিকার হরণ ও মতপ্রকাশের স্বাধীনতা রুদ্ধ করেছে। দেশে একদলীয় ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে দলটি। তারা আরও বলেন, আওয়ামী লীগের বিচার আন্তর্জাতিক মানদণ্ডে হওয়া উচিত এবং দলটিকে অবিলম্বে রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। একই সাথে দেশের সব সচেতন নাগরিককে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান তারা।
-খবর প্রতিদিন/ সি.ব