শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
দৌলতদিয়া ফেরিঘাটে আবারও ডুবে গেছে যাত্রীবাহী বাস ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি ‘গ্রিন খুলনা’ এখন ধূসর: বায়ু দূষণে ঢাকাকেও টেক্কা দিচ্ছে রূপসা পাড়ের শহর ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল
জাতীয় আজ ভারত থেকে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল
logo

আজ ভারত থেকে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে দেশে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল।বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনে আজ মঙ্গলবার (১০ মার্চ) এ জ্বালানি দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে এসে পৌঁছার কথা।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, এরইমধ্যে শুরু হয়েছে ভারত থেকে ডিজেল পাঠানোর পাম্পিং কার্যক্রম।

এর আগে গত রোববার (৮ মার্চ) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার বৈঠক হয়।

বৈঠকে বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন দিয়ে আগামী চার মাসে বাড়তি ৫০ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহের প্রস্তাব দেয়া হয়। এর দুদিনের মাথায় আজ ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল। ২০২৩ সালের মার্চে উদ্বোধন হওয়া এ পাইপলাইনে বর্তমানে বছরে ২ লাখ টন ডিজেল পরিবহনের সক্ষমতা আছে, যা ধাপে ধাপে ১০ লাখ টনে উন্নীত হওয়ার কথা রয়েছে।

খুঁজুন