ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
এরপর একই দিন বিকাল ৪টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
শপথ গ্রহণ অনুষ্ঠানটি রাজধানীর জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে স্থাপন করা এলইডি স্ক্রিনের মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে, যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
নিরাপত্তার স্বার্থে শপথ গ্রহণ অনুষ্ঠানের সময় জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ থাকবে। পাশাপাশি সোমবার দুপুর ১২টার পর থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে যান চলাচল বন্ধ বা সীমিত রাখা হবে।
এ ছাড়া সারাদেশের ৬৪টি জেলায় জেলা প্রশাসনের উদ্যোগে বড় পর্দায় শপথ গ্রহণ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে বলে জানানো হয়েছে।
আজ নতুন মন্ত্রিসভার শপথ, দেশজুড়ে দেখানো হবে সরাসরি
আজ নতুন মন্ত্রিসভার শপথ, দেশজুড়ে দেখানো হবে সরাসরি
ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। এরপর একই দিন বিকাল ৪টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের
দক্ষিণ প্লাজায়। মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। শপথ গ্রহণ অনুষ্ঠানটি রাজধানীর জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে স্থাপন করা এলইডি স্ক্রিনের মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে, যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। নিরাপত্তার স্বার্থে শপথ গ্রহণ অনুষ্ঠানের সময় জাতীয়
সংসদ ভবন ও আশপাশের এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ থাকবে। পাশাপাশি সোমবার দুপুর ১২টার পর থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে যান চলাচল বন্ধ বা সীমিত রাখা হবে। এ ছাড়া সারাদেশের ৬৪টি জেলায় জেলা প্রশাসনের উদ্যোগে বড় পর্দায় শপথ গ্রহণ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে বলে জানানো হয়েছে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত