শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
শিবালয়ের যমুনায় ফের সক্রিয় বালু মাফিয়া চক্রের বিরুদ্ধে অভিযোগ,জাতীয় গ্রিড সংলগ্ন এলাকায় অবৈধ বালু উত্তোলন দৌলতদিয়া ফেরিঘাটে আবারও ডুবে গেছে যাত্রীবাহী বাস ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি ‘গ্রিন খুলনা’ এখন ধূসর: বায়ু দূষণে ঢাকাকেও টেক্কা দিচ্ছে রূপসা পাড়ের শহর ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী
জাতীয় আজ মিলছে ১৮ মার্চের অগ্রিম টিকিট
logo
ঈদযাত্রা ট্রেনে

আজ মিলছে ১৮ মার্চের অগ্রিম টিকিট

বাংলাদেশ রেলওয়ে অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি করছে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে। আজ রোববার ষষ্ঠ দিনের মতো বিক্রি হচ্ছে ট্রেনের অগ্রিম টিকিট। এদিন ১৮ মার্চের টিকিট বিক্রি হচ্ছে।

রোববার সকাল ৮টায় পশ্চিমাঞ্চল ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির মধ্য দিয়ে শুরু হয়েছে দিনের কার্যক্রম। দুপুর ২টা থেকে পাওয়া যাবে পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট।

এর আগে গত ৩ মার্চ থেকে পর্যায়ক্রমে ১৩, ১৪, ১৫, ১৬ ও ১৭ মার্চের টিকিট বিক্রি শেষ হয়েছে। সূচি অনুযায়ী, আগামীকাল ৯ মার্চ পাওয়া যাবে ১৯ মার্চের অগ্রিম টিকিট।

এ ছাড়া চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির পরিকল্পনা রয়েছে রেল কর্তৃপক্ষের। যাতায়াত নির্বিঘ্ন করতে এবার স্টেশনে দাঁড়িয়ে টিকিট কাটার ভোগান্তি থেকে রেহাই পাচ্ছেন যাত্রীরা।

টিকিট কেনার ক্ষেত্রে রেলওয়ে কিছু বিশেষ নিয়ম জারি করেছে। একজন যাত্রী সর্বোচ্চ একবারের জন্য চারটি আসন সংগ্রহ করতে পারবেন। তবে এই টিকিট পরবর্তীতে ফেরত বা রিফান্ড করার কোনো সুযোগ থাকবে না।

যাত্রীদের বিশেষ অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ ‘দাঁড়িয়ে যাওয়ার টিকিট’ (স্ট্যান্ডিং টিকিট) যাত্রা শুরুর আগে সংশ্লিষ্ট স্টেশন থেকে সংগ্রহের সুযোগ রাখা হয়েছে।

উল্লেখ্য, দেশের আকাশে হিজরি শাবান মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ কিংবা ২১ মার্চ অনুষ্ঠিত হতে পারে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

খুঁজুন