শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
শিবালয়ের যমুনায় ফের সক্রিয় বালু মাফিয়া চক্রের বিরুদ্ধে অভিযোগ,জাতীয় গ্রিড সংলগ্ন এলাকায় অবৈধ বালু উত্তোলন দৌলতদিয়া ফেরিঘাটে আবারও ডুবে গেছে যাত্রীবাহী বাস ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি ‘গ্রিন খুলনা’ এখন ধূসর: বায়ু দূষণে ঢাকাকেও টেক্কা দিচ্ছে রূপসা পাড়ের শহর ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী
জাতীয় আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে পদ্মা-মেঘনায় মাছ ধরায় ২ মাসের নিষেধাজ্ঞা
logo

আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে পদ্মা-মেঘনায় মাছ ধরায় ২ মাসের নিষেধাজ্ঞা

চাঁদপুরের পদ্মা মেঘনাসহ দেশের ৬টি অভয়াশ্রমে ২ মাস সব ধরনের মাছ ধরায় আজ মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ নিষেধাজ্ঞা ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ২ মাস চলমান থাকবে।

ইলিশ উৎপাদন বৃদ্ধি ও জাটকা সংরক্ষণের জন্য চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকাকে অভয়আশ্রম ঘোষণা করা হয়েছে।নিষেধাজ্ঞার সময়ে নিবন্ধিত জেলেদের খাদ্য সহায়তা (চাল) দিচ্ছে সরকার।

জানা যায়, ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ও নদীতে জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিতে ২০০৬ সাল থেকে মার্চ-এপ্রিল দুই মাস নদীতে সকল প্রকার মাছ আহরণ নিষিদ্ধ করেছে সরকার।

নিষেধাজ্ঞার এই সময় চাঁদপুরের মতলব উত্তর উপজেলা থেকে হাইমচর চরভৈরবী পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকায় জাল ফেলা, মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ।

এদিকে নিষেধাজ্ঞা বাস্তবায়নে ইতোমধ্যে অনেক জেলেই নদী থেকে জাল ও নৌকা তুলে মেরামত করছেন। তবে নিষেধাজ্ঞার ২ মাস জেলেদের জন্য বরাদ্দকৃত চাল পর্যাপ্ত নয় বলে দাবি জেলেদের। তাই খাদ্য সহায়তা বাড়ানোর পাশাপাশি নগদ টাকা প্রদানের দাবি তাদের।

এদিকে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে অভয়াশ্রম এলাকায় জেলে এবং জাল মুক্ত রাখতে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম।

তিনি আরও জানান, এবছর চাঁদপুর সদর, হাইমচর, মতলব দক্ষিণ ও উত্তর উপজেলাসহ জেলার ৪৭ হাজার নিবন্ধিত জেলের মধ্যে ৩৯ হাজার ৪শ জন জেলেকে মাসে ৪০ কেজি করে চাল বিতরণ করা হবে।

খুঁজুন