বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
জাতীয় আজ ৭ বিভাগীয় শহরে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি
logo

আজ ৭ বিভাগীয় শহরে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি

আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দেশের সাত বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী। এসব মিছিলে কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন। পাঁচ দফা দাবি ও পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে তিন দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দলটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন মহানগরের মিছিলে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি থাকবে।

বরিশালে নেতৃত্ব দেবেন নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, রংপুরে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, চট্টগ্রামে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

সিলেটে নেতৃত্বে থাকবেন সহকারী সেক্রেটারি জেনারেল ডা. এ এইচ এম হামিদুর রহমান আজাদ। রাজশাহীতে দায়িত্বে থাকবেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, ময়মনসিংহে (মোমেনশাহী) অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং খুলনায় নেতৃত্ব দেবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার–মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

ঘোষিত দাবিগুলো বাস্তবায়নে কর্মসূচিতে ব্যাপক উপস্থিতির জন্য সংশ্লিষ্ট মহানগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে জামায়াত।

জামায়াতের পাঁচ দফা দাবি:

১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন।

২. আসন্ন নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু।

৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত।

৪. ফ্যাসিস্ট সরকারের সব ধরনের জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।৫. স্বৈরাচারী শাসনের

সহযোগী জাতীয় পার্টি ও চৌদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন