বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২
জাতীয় আগামী বছর থেকে হজের খরচ আরো কমানোর চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী
logo

আগামী বছর থেকে হজের খরচ আরো কমানোর চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার বলে ।শুক্রবার (১৭ এপ্রিল) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ বছরের প্রথম হজ ফ্লাইট উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আশা করি, আগামী বছর যারা হজে যাবেন তাদের জন্য খরচ আরও কমাতে পারব। আমরা চেষ্টা করছি, যাতে হজযাত্রীদের কষ্ট কম হয়।’

তিনি বলেন, ‘আমরা ১৮ ফেব্রুয়ারি সরকার গঠন করেছি। কিন্তু এবারের হজের ব্যবস্থাপনা ফেব্রুয়ারির শুরুতেই সম্পন্ন হয়ে যাওয়ায় বড় ধরনের পরিবর্তনের সুযোগ ছিল না। তারপরও আমরা প্রায় ১২ হাজার টাকা খরচ কমাতে পেরেছি।’

হজযাত্রীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা আল্লাহর ঘরে যাচ্ছেন। দেশের জন্য দোয়া করবেন, যেন দেশের মানুষ শান্তিতে থাকতে পারে। আপনারা সুস্থভাবে হজ সম্পন্ন করে দেশে ফিরতে পারেন—এই কামনা করি।’

অনুষ্ঠানে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে রাত ১২টা ২০ মিনিটে ৪১৮ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায়।

খুঁজুন