বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২
সারাবাংলা আধুনিক ইউনিয়ন গড়তে চেয়ারম্যান হতে চায় অ্যাডভোকেট কাজী আব্দুর রশিদ
logo

আধুনিক ইউনিয়ন গড়তে চেয়ারম্যান হতে চায় অ্যাডভোকেট কাজী আব্দুর রশিদ

মাহফুজার রহমান, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি :মাগুরার শ্রীপুর উপজেলার ৭নং সব্দালপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী হতে চান বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট কাজী আব্দুর রশিদ। এরই মধ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গরিব-দুখী মানুষকে সহযোগিতা, শিক্ষা প্রতিষ্ঠানে সহযোগিতা, এতিমখানায় সহযোগিতা, বিভিন্ন খেলাধুলায় সহযোগিতা ও ধর্মীয় অনুষ্ঠানের সহযোগিতা করে মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়েছেন। তিনি একজন সৎ ও ন্যায় নিষ্ঠাবান মানুষ হিসেবে তার এলাকায় পরিচিত। এরই মধ্যে ব্যানার টানিয়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রার্থীতা জানান দিয়েছেন। 

তিনি বলেন, ‘যতদিন বেঁচে থাকব ততদিন মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। হানাহানি মুক্ত একটি মডেল ইউনিয়ন গড়তে চাই। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করব-এটিই আমার শেষ প্রত্যাশা ইনশাআল্লাহ।

অ্যাডভোকেট কাজী আব্দুর রশিদ শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের নোহাটা আদর্শ পাড়া গ্রামে জন্মগ্রহন করেন। তাঁর বাবা কাজী ছবেদ ৭ নং সব্দালপুর ইউনিয়ানের ১,২,৩ নং ওয়ার্ড নিয়ে গঠিত ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন। তারই সুযোগ্য সন্তান অ্যাডভোকেট কাজী আব্দুর রশিদ জাতীয়তাবাদী দল বিএনপির একজন নিবেদিত কর্মী হিসেবে নিজেকে পরিচয় দিতেই তিনি বেশি সাচ্ছন্দ্যবোধ করেন। তিনি নোহাটা দাখিল মাদ্রাসা থেকে দাখিল/এসএসসি সমমান পাশ করেন। পরে তিনি জি কে আইডিয়াল ডিগ্রি কলেজ থেকে এইচএসসি, ঢাকার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ, শান্তিনগর ঢাকা থেকে বাংলায় অনার্স ও তিতুমীর কলেজ থেকে মাস্টার্স পাশ করেন। পরবর্তীতে তিনি ইউনিভার্সিটি ইনফরমেশন টেকনোলজি এন্ড সাইন্স বারিধারা ক্যাম্পাস থেকে এলএলবি ও এল এল এম পাশ করেন। ২০১২ সালে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে রেভিনিউ আইনজীবী হিসেবে নিবন্ধিত হইয়া আইনজীবী পেশায় আত্মনিয়োগ করেন। পরবর্তীতে বাংলাদেশ বার কাউন্সিল থেকে অ্যাডভোকেট হিসেবে নিবন্ধিত হইয়া বর্তমানে তিনি উচ্চ আদালতে অ্যাডভোকেট হিসেবে আইন পেশায় কর্মরত আছেন। তিনি সামাজিক, সাংস্কৃতিক ও আইনজীবী সংগঠনের সাথে জড়িত রয়েছেন।

অ্যাডভোকেট কাজী আব্দুর রশিদ আরও জানান, এলাকার লোকজনদের অকৃত্রিম ভালোবাসা ও সহযোগিতার কারণে আমি প্রার্থী হতে চাই। নির্বাচিত হলে অবহেলিত এ ইউনিয়নকে একটি সম্পূর্ণ আধুনিক ইউনিয়ন হিসাবে রূপান্তরিত করবো। আমি এলাকার মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি। সেই সাথে এলাকায় সামাজিক হানাহানি, বাড়িঘর, দোকানপাট, ব্যবসা-বাণিজ্য, মিল কলকারখানা ভাঙচুরের মতো কর্মকাণ্ড পরিচালিত যাতে না হয় এই বিষয়টি গুরুত্বের সাথে অগ্রাধিকার পাবে এবং এলাকার মানুষের শান্তির জন্য কাজ করে যাব কোন সামাজিক দন্ধ থাকবে না বলে আশা প্রকাশ করেন।

খুঁজুন