বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
জাতীয় *৭৬ টি চোরাই মোবাইল ও দুই কার্টুন সিরিঞ্জসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিবি*
logo

*৭৬ টি চোরাই মোবাইল ও দুই কার্টুন সিরিঞ্জসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিবি*

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে ৭৬ টি চোরাই মোবাইল ফোন, মোবাইলের যন্ত্রাংশ ও দুই কার্টুন সিরিঞ্জসহ একজন চীনা নাগরিক এবং এক বাংলাদেশীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো- ১। ওয়াং ইওয়জিয়ান (৩৩) ও ২। আলফাত হোসেন শুভ (২৬)

বুধবার (১৭ ডিসেম্বর) রাত আনুমানিক ১১:০০ ঘটিকায় গোপন সূত্রের ভিত্তিতে ডিবি সাইবার বিভাগের দুটি টিম যৌথ অভিযান পরিচালনা করে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করে। 

ডিবি সাইবার সূত্রে জানা যায়, বুধবার ১৭ ডিসেম্বর রাত আনুমানিক ১১:০০ ঘটিকায় গোপন সূত্রের ভিত্তিতে ডিবি সাইবার বিভাগ (উত্তর) সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম এবং অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম বসুন্ধরা আবাসিক এলাকার কে ব্লকে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে একজন চীনা নাগরিক ও এক বাংলাদেশীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে বিভিন্ন মডেলের ৪৫ টি আইফোন, বিভিন্ন ব্র্যান্ডের ৩১ টি অ্যান্ড্রয়েড ফোন, ১০টি মোবাইল ফোন ডিসপ্লে, একটি ল্যাপটপ, মোবাইল চেকারবোর্ড, ফোনের ব্যাটারি বুস্টার, ফোনের টুলবক্স, ফোনের কেসিং, দুই কার্টুন ইনজেকশন সিরিঞ্জ ও একটি টাকা গণনার মেশিন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 


খুঁজুন