৮৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ হাজার ৭০৯ কোটি টাকা) চলতি মাসের প্রথম ৭ দিনেই প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছে । এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১২ কোটি ৫১ লাখ ডলার রেমিট্যান্স (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৭২৯ কোটি টাকা
সোমবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে (ডিসেম্বরের প্রথম সপ্তাহ) দেশে রেমিট্যান্স এসেছিল ৬১ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশেষ করে, গত ৭ ডিসেম্বর একদিনেই প্রবাসীরা পাঠিয়েছেন ২৪ কোটি ৪০ লাখ ডলার।
চলতি অর্থবছরের জুলাই থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৩৯১ কোটি ৫০ লাখ ডলার। যা গত বছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ৪০ শতাংশ বেশি।
এর আগে গত নভেম্বরে চলতি অর্থবছরের সর্বোচ্চ ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। এছাড়া অক্টোবর মাসে ২৫৬ কোটি ৩৪ লাখ, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে।
উল্লেখ্য, গত ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন (৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ) ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
-খবরপ্রতিদিন/ সি.ব