র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সব সময়ই মাদক উদ্ধারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় গত ১৩ অক্টোবর ২০২৫ ইং তারিখ রাত্র আনুমানিক ২৩২৫ ঘটিকার সময় র্যাব-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় কিছু মাদক ব্যবসায়ী মাদকের একটি বড় চালান নিয়ে শেরপুর হতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা এলাকার দিকে আসছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আনুমানিক সময় ২৩৫০ ঘটিকায়, রূপগঞ্জ থানাধীন র্যাব ক্যাম্পের পশ্চিম পাশের্^ গাজীপুর হতে রূপগঞ্জগামী পাকা রাস্তার উপর নাহিদ হোসেন নিলয় পিতা-মোঃ মোক্তার হোসেন এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর র্যাব চেকপোস্ট পরিচালনা করে সন্দেহ ভাজন মিনি পিকআপটির গতিরোধ করে এবং উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে।
তল্লাশিকালীন মিনি পিকআপের মধ্যে থাকা অবস্থায় ড্রাইভার আসামি ১) জুয়েল মিয়া (২৫) ), পিতা- আব্দুস সালাম, মাতা- জমিলা বেগম, সাং- নওকুচি, থানা- ঝিনাইগাতী, জেলা-শেরপুর ২। শাহজাহান সাজু (৩২), পিতা- মোঃ আব্দুল আজিজ, মাতা- মোসাঃ আমেনা খাতুন, সাং- ডেপলাই, থানা- ঝিনাইগাতী, জেলা- শেরপুর‘দের বসা সিটের নীচ থেকে ০২ টি প্লাস্টিকের বস্তার মধ্যে থাকা ৫৪৫ বোতল অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য কথিত ফেন্সিডিল উদ্ধার করতে সমর্থ হয়। এসময় ধৃত আসামিদের নিকট হতে মাদক ক্রয়/বিক্রয় কাজে ব্যবহৃত ০৩ টি মোবাইল ফোন ০১ টি মিনি পিকআপ ও নগদ ৮৫০ টাকা উদ্ধার করা হয়।
ব্যাপক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয় জানান যে, দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজসে আইন শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে শেরপুর জেলা হতে পাইকারী মূল্যে নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয় করে এনে রুপগঞ্জ থানার বিভিন্ন এলাকায় ক্রয়/বিক্রয় করে আসছিল মর্মে স্বীকার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামীদেরকে রূপগঞ্জ থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়।
-খবরপ্রতিদিন/ সি.ব