বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বিএসইসির নতুন চেয়্যারম্যান মাসুদ খান ভারত-পাকিস্তান কোনো বলয়ে যেতে চাই না: মির্জা ফখরুল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী
রাজধানী ৫২ কেজি গাঁজা ও পিকআপসহ দুই মাদক কারবারি গ্রেফতার
logo

৫২ কেজি গাঁজা ও পিকআপসহ দুই মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর তেজগাঁও এলাকা থেকে ৫২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ ইমরান খন্দকার (২৯) ও ২। মোঃ আকিব মিয়া (২৬)।

শনিবার (১৮ অক্টোবর ২০২৫) বিকাল আনুমানিক ৫:১০ ঘটিকায় তেজগাঁও থানাধীন  ফার্মগেইট এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা কালে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে রাজধানীর তেজগাঁও থানাধীন ফার্মগেট এলাকার ফার্মভিউ সুপার মার্কেটের বিপরীত পার্শ্বে স্কাই রেস্টরেন্টের সামনে  রাস্তায় কতিপয় মাদক কারবারি গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।  এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ৫২ কেজি গাঁজা ও একটি পিকআপসহ মোঃ ইমরান খন্দকার ও মোঃ আকিব মিয়াকে গ্রেফতার করা হয়। 

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন