বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বিএসইসির নতুন চেয়্যারম্যান মাসুদ খান ভারত-পাকিস্তান কোনো বলয়ে যেতে চাই না: মির্জা ফখরুল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী
রাজধানী ৫০ কেজি গাঁজা সহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি
logo

৫০ কেজি গাঁজা সহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর আরামবাগ এলাকা থেকে ৫০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-মতিঝিল বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- ১। আকির মিয়া রাকিব (২৮) ২। মেহেদী হাসান ওরফে হাছান (২২) ও ৩। মোঃ মামুন মিয়া (৪৫)।

আজ বুধবার (২২ অক্টোবর ২০২৫ খ্রি.) দুপুর আনুমানিক ১:৫০ ঘটিকায় মতিঝিল থানাধীন নটরডেম কলেজের সামনে অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদের গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম ।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, বুধবার রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি-মতিঝিল বিভাগের উক্ত টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক কারবারি কাভার্ড ভ্যানসহ গাঁজা বিক্রয়ের জন্য মতিঝিল থানাধীন নটরডেম কলেজের সামনে পাকা রাস্তার উপর অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মাদক কারবারি আকির মিয়া রাকিব, মেহেদী হাসান ও মামুনকে ৫০ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়। 

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত আকির মিয়া রাকিবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুমিল্লা জেলায় দুটি মামলা রয়েছে। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হইতে গাঁজা সংগ্রহ করিয়া ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। তারা উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন