শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
দৌলতদিয়া ফেরিঘাটে আবারও ডুবে গেছে যাত্রীবাহী বাস ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি ‘গ্রিন খুলনা’ এখন ধূসর: বায়ু দূষণে ঢাকাকেও টেক্কা দিচ্ছে রূপসা পাড়ের শহর ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল
জাতীয় ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
logo

৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে

বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে পাঁচ অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শককে (অতিরিক্ত আইজিপি)।

সোমবার (৯ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য মো. তওফিক মাহবুব চৌধুরী প্রিন্সিপাল (অতিরিক্ত আইজি), বিপিএ, সারদা, রাজশাহী।

বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য কুসুম দেওয়ান অতিরিক্ত আইজি (নৌ পুলিশ) ঢাকা।
বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য মো. মাহবুবুর রহমান ভূঁইয়া, অতিরিক্ত আইজি (পুলিশ অধিদপ্তর) ঢাকা (টিআর পদে)।বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য মো. আব্দুল আলীম মাহমুদ, অতিরিক্ত আইজি, পুলিশ অধিদপ্তর, ঢাকা, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি), স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য আবু হাসান মুহম্মদ তারিক (অতিরিক্ত আইজি পুলিশ অধিদপ্তর) ঢাকা, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি), স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

খুঁজুন