বদলি করা হয়েছে বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে। জনস্বার্থে তাদের বর্তমান কর্মস্থল থেকে নতুন পদে পদায়ন করে শনিবার (৪ এপ্রিল) একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পুলিশের অ্যাডিশনাল ডিআইজি খন্দকার শামীমা ইয়াসমিন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কর্মকর্তারা তাদের নামের পাশে উল্লিখিত পদে ও স্থানে দায়িত্ব পালন করবেন।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. মাহমুদুজ্জামানকে সহকারী পুলিশ সুপার হিসেবে র্যাবে পাঠানো হয়েছে। জামালপুর জেলার ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ইমরুল হাসানকেও র্যাবের সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। এ ছাড়া টিডিএস-এর সহকারী পুলিশ কমিশনার শাহিবুল ইসলামকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ১৮ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় ১৯ এপ্রিল থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।
৩ সহকারী পুলিশ সুপারকে বদলি
৩ সহকারী পুলিশ সুপারকে বদলি
বদলি করা হয়েছে বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে। জনস্বার্থে তাদের বর্তমান কর্মস্থল থেকে নতুন পদে পদায়ন করে শনিবার (৪ এপ্রিল) একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পুলিশের অ্যাডিশনাল ডিআইজি খন্দকার শামীমা ইয়াসমিন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কর্মকর্তারা তাদের
নামের পাশে উল্লিখিত পদে ও স্থানে দায়িত্ব পালন করবেন। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. মাহমুদুজ্জামানকে সহকারী পুলিশ সুপার হিসেবে র্যাবে পাঠানো হয়েছে। জামালপুর জেলার ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ইমরুল হাসানকেও র্যাবের সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। এ
ছাড়া টিডিএস-এর সহকারী পুলিশ কমিশনার শাহিবুল ইসলামকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ১৮ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় ১৯ এপ্রিল থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত