বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২ সংবাদ প্রকাশের পর ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী
অপরাধ ৩ বছরের সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার
logo

৩ বছরের সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার

এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এর রংপুর বিভাগীয় কার্যালয়ের একটি আভিযানিক দল ২৪ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ০৭.৪৫ ঘটিকায় নীলফামারী জেলার নীলফামারী থানাধীন কিত্তনিয়াপাড়া এলাকা হতে ০৩ বছরের কারাদন্ডপ্রাপ্ত একজন পলাতক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীর নাম— শ্রী প্রদীপ কুমার (৪৩), পিতা— শ্রী রুপ কুমার, গ্রাম—কিত্তনিয়াপাড়া, থানা ও জেলা—নীলফামারী।

২০২৪ সালে প্রতারণা ও অপরাধমূলক বিশ^াসভঙ্গের অভিযোগে আসামী শ্রী প্রদীপ কুমার (৪৩) এর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানায় একটি মামলা রুজু হয় (বেলকুচি থানার মামলা নং—০৮, তারিখ— ১৪/০৫/২০২৪ খ্রিস্টাব্দ, ধারা—৪২০/৪০৬ দি পেনাল কোড, ১৮৬০)। 

মামলাটির বিচারকার্য শেষে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট—৩, সিরাজগঞ্জ ২৬ জানুয়ারি, ২০১৬ খ্রিস্টাব্দে আসামীকে ০৩ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদানপূর্বক গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন। 

গ্রেফতার এড়াতে মামলার রায় ঘোষনার পর হতে আসামী দেশের বিভিন্ন স্থানে আত্নগোপন করে ছিলেন। নীলফামারী থানার অধিযাচনপত্রের প্রেক্ষিতে এটিইউ’র একটি চৌকস দল গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণপূর্বক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামীকে নীলফামারী থানায় হস্তান্তর করা হয়েছে। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন