বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বিএসইসির নতুন চেয়্যারম্যান মাসুদ খান ভারত-পাকিস্তান কোনো বলয়ে যেতে চাই না: মির্জা ফখরুল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী
রাজধানী ২৯০০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার
logo

২৯০০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র‌্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল ০৮/১০/২০২৫ তারিখ বিকাল অনুমান ১৬.১০ ঘটিকার সময় ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন এলাকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদক উদ্ধার ও মাদক চক্রের একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। 

গতকাল ০৮/১০/২০২৫ তারিখ বিকাল আনুমান ১৬.১০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজলারপাড় এলাকায় পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে তল্লাশী কার্যক্রম পরিচালনা করার সময় হানিফ পরিবহণের একটি বাস হতে মোঃ আয়াছ (৩২), পিতা- সৈয়দ হোসেন, স্বাং - উত্তর নোয়াপড়াা, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার’কে সন্দেহ মূলক ভাবে আটক করা হয়। আসামি মোঃ আয়াছ’কে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানায় যে, সে বিশেষ পদ্ধতিতে ইয়াবা ট্যাবলেট সেবন পূর্বক পেটের মধ্যে বহন করে ইয়াবা নিয়ে যাচ্ছে। 

আসামি মোঃ আয়াছ’কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাধ্যমে তাকে এক্স-রে করানো হয়। এক্স-রে রিপোর্টে আসামি আয়াছের পেটের মধ্যে বস্তু সদৃশ কিছু দেখা যায়। পরবর্তীতে গতকাল ০৮/১০/২০২৫ তারিখ বিকাল ১৭.১৫ ঘটিকায় কর্তব্যরত চিকিৎসক ঔষধ প্রয়োগের মাধ্যমে বিশেষ পদ্ধতিতে আসামি মোঃ আয়াছ’কে মলত্যাগ করিয়ে সাদা সচ্ছ কসটেপ দ্বারা মোড়ানো এবং সাদা সচ্ছ জিপার ব্যাগে রক্ষিত ২৯০০ (দুই হাজার নয়শত) পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজার মূল্য ৮,৭০,০০০/- (আট লক্ষ সত্তর হাজার) টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। 

মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র‌্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন