শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২
জাতীয় ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব হলেন
logo

২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব হলেন

২৬৪ জন সহকারী সচিব প্রশাসনে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন। তাদের এ পদোন্নতি দিয়ে মঙ্গলবার (২৪ মার্চ) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৬৪ জন কর্মকর্তাকে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১’ এর বিধি ৫(বি) অনুযায়ী সিনিয়র স্কেল (সিনিয়র সহকারী সচিব) পদে (জাতীয় বেতনস্কেল, ২০১৫-এর ষষ্ঠ গ্রেড: টাকা ৩৫,৫০০-৬৭,০১০/-) পদোন্নতি প্রদান করা হলো।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র পাঠাবেন ([email protected]) এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বর্তমান কর্মস্থলে স্ব স্ব পদে কর্মরত থাকবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের তালিকা দেখতে ক্লিক করুন।

খুঁজুন