শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২
জাতীয় ২ ট্রেনের শিডিউল বিপর্যয়, পরিবেশ কিছুটা নষ্ট হয়েছে : রেলপথ প্রতিমন্ত্রী
logo

২ ট্রেনের শিডিউল বিপর্যয়, পরিবেশ কিছুটা নষ্ট হয়েছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব জানিয়েছেন নীলসাগর এক্সপ্রেস ট্রেনে অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে একতা ও নীলসাগর এই দুটি ট্রেনের সময়সূচিতে বিপর্যয় ঘটেছে বলে ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে দেশের প্রধান রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে তিনি বলেন, সবগুলো না, দুটি ট্রেন। একতা এবং নীলসাগর। এতে পরিবেশ কিছুটা নষ্ট হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট স্টেশন মাস্টার এবং ট্রেনটির দুই লোকোমাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তিনি বলেন, আপাতত আমাদের ট্রেন ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। রেলের মাঠ পর্যায় থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত দায়িত্ব পালন করছেন। সবাই মাঠে সক্রিয় আছেন।

দুই ট্রেনের বিলম্বে যাত্রীসেবায় কিছুটা বিঘ্ন ঘটেছে উল্লেখ করে হাবিব বলেন, পরিস্থিতি সরেজমিনে দেখতে তিনি স্টেশনে এসেছেন।

আমি সেটা পরিদর্শন করতে এখানে এসেছি। আমি আসার এক ঘণ্টা আগেও আপনারা নিশ্চয় জানতেন না আমি এখানে আসব বলেন তিনি।

রেলপথ প্রতিমন্ত্রী জানান, অনাকাঙ্ক্ষিত ওই ঘটনার পরও সার্বিকভাবে রেল চলাচল এখন স্বাভাবিক রয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিস্থিতি সামাল দিতে কাজ করছেন।

খুঁজুন