বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় ১৬ মে চাঁদপুর, ২৫ মে ফেনী যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
logo

১৬ মে চাঁদপুর, ২৫ মে ফেনী যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী ১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

বুধবার (৬ মে) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নেব জবাবে এ কথা জানান তিনি। এ্যানি বলেন, ১৬ মে চাঁদপুরে এবং ২৫ মে ফেনীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। অন্যান্য কর্মসূচির সঙ্গে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন তিনি।

এসময় ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা অর্জনে কাজ চলছে বলে জানান মন্ত্রী। পদ্মা ব্যারেজ সম্পর্কে তিনি বলেন, এ বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেবে সরকার। একনেকে উপস্থাপন হবে। পদ্মা ব্যারেজ বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। ১৮০ দিনে কী কী কাজ সম্পন্ন হবে সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

খুঁজুন