বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
অপরাধ ১৫৫ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী রাজধানীর মাতুয়াইলে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার
logo

১৫৫ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী রাজধানীর মাতুয়াইলে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার

গতকাল ২০/০৭/২০২৫ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি, ঢাকার ডেমরা থানাধীন মাতুয়াইল হাজী বাদশা মিয়া রোড এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৪৬,৫০০/- (ছিচল্লিশ হাজার পাঁচশত) টাকা মূল্যমানের ১৫৫ (একশত পঞ্চান্ন) পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ মোয়াজ্জেম হোসেন অপু (৩৫), পিতা- মোঃ আবুল হোসেন, সাং- মাতুয়াইল দক্ষিণ পাড়া, থানা- যাত্রাবাড়ি, ডিএমপি, ঢাকা বলে জানা যায়।

প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে মাদক মামলাসহ ০৪ টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন