বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বিএসইসির নতুন চেয়্যারম্যান মাসুদ খান ভারত-পাকিস্তান কোনো বলয়ে যেতে চাই না: মির্জা ফখরুল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী
অপরাধ ১৪ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী র‌্যাব-১০ কর্তৃক ফরিদপুরের ভাঙ্গায় গ্রেফতার
logo

১৪ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী র‌্যাব-১০ কর্তৃক ফরিদপুরের ভাঙ্গায় গ্রেফতার

অদ্য ০৮/০৮/২০২৫ . র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ভাঙ্গা টোল প্লাজার পশ্চিম পাশের্^ এক্সপ্রেসওয়েতে চেকপোস্ট স্থাপন করে তল্লাশী কার্যক্রম পরিচালনা করার সময় ঢাকা হতে গোপালগঞ্জগামী ঢাকা মেট্রো-ব-১৫-৮৯২৫ নাম্বারযুক্ত ওয়েলকাম এক্সপ্রেস লিঃ বাস হতে আনুমানিক ৪,২৬,০০০/- টাকা মূল্যমানের ১৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ রমজান মোল্লা (২৮), পিতা- মোঃ মোস্তফা মোল্লা, সাং-পাখিমারা, থানা- নড়াগাতী, জেলা- নড়াইল বলে জানা যায়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী মোঃ রমজান মোল্লা (২৮) সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় বাসের যাত্রী সেজে যাত্রীবাহী বাস ব্যবহার করে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অভিনব কায়দায় সরবরাহ করত। তার বিরুদ্ধে মাদক আইনের ০২ টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলা :সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন