বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বিএসইসির নতুন চেয়্যারম্যান মাসুদ খান ভারত-পাকিস্তান কোনো বলয়ে যেতে চাই না: মির্জা ফখরুল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী
রাজধানী ১৩ টি প্রতারণা মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামী আকতার হোসেন সোহেল গ্রেফতার
logo

১৩ টি প্রতারণা মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামী আকতার হোসেন সোহেল গ্রেফতার

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। 

ব্রাইট ফিউচার হোল্ডিং লিমিটেড নামীয় প্রতিষ্ঠানটি ২০১৪ইং সালে রাজধানীর উত্তরা ৩নং সেক্টরে প্রতিষ্ঠিত হয়। অভিযুক্ত মোঃ আকতার হোসেন সোহেল (৩৫) উক্ত প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। তার স্থায়ী ঠিকানা-রংপুর জেলার কাউনিয়া থানাধীন ভল্লব বিষু গ্রামে। তার পিতার নাম-সাইদুর রহমান। উক্ত প্রতিষ্ঠানের নামে সে ডাবল স্কিমের প্রলোভন দেখিয়ে বিভিন্ন গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে। যার প্রেক্ষিতে তার বিরুদ্ধে মোট ১৩টি প্রতারণা মামলার তথ্য রয়েছে।

অভিযুক্তের বিরুদ্ধে ডিএমপি, ঢাকার উত্তরা পশ্চিম থানায় ০৮টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। কয়েকজন ভুক্তভোগী র‌্যাব-১ বরাবর অভিযুক্তের বিরুদ্ধে একাধিক অভিযোগ দাখিল করলে র‌্যাব-১ বিষয়টি নিয়ে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। অভিযুক্ত অত্যন্ত চতুর প্রকৃতির লোক। সে কোন মোবাইল নাম্বার ব্যবহার না করে হোয়াটস অ্যাপের মাধ্যমে গ্রাহকদের সাথে যোগাযোগ করতো। অভিযুক্তের দেওয়া তথ্য অনুযায়ী তার প্রতারণার ধরণ ছিলো- ২৪ মাসে ডাবল স্কিম, ৩৬ মাসে ডাবল স্কিম, ৪৮ মাসে ডাবল স্কিমের নামে গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে।

যার পরিমাণ আনুমানিক ৩০০-৪০০ কোটি টাকা । অভিযুক্তের দেওয়া তথ্য অনুযায়ী ঢাকা আশুলিয়ার ইজারাকান্দী মৌজায় ১৬২ বিঘা জমি তার নামে ক্রয় করা রয়েছে। র‌্যাব-১ এর আভিযানিক দল কর্তৃক অদ্য ১৯/১০/২০২৫ খ্রিঃ তারিখ আনুমানিক ১০:৩০ ঘটিকার সময় ডিএমপি, ঢাকার উত্তরা পূর্ব থানা এলাকা হতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। সবচেয়ে বড় আশংকার বিষয় এ আদলে ঢাকার বিভিন্ন স্থানে আরো একাধিক প্রতিষ্ঠান ভিন্ন নামে পরিচালিত হচ্ছে, যেখানে সাধারণ মানুষ একইভাবে অতিরিক্ত মুনাফার আশায় অর্থ বিনিয়োগ করে প্রতারিত হচ্ছে মর্মে আশংকা করা যায়। প্রতারকদের বিরুদ্ধে র‌্যাবের আইনগত কার্যক্রম অব্যাহত আছে।

অভিযুক্তের বিরুদ্ধে মামলা সমূহঃ

১। ডিএমপি এর উত্তরা পশ্চিম থানার ,এফআইআর নং-৪, তারিখ- ০৪ মে ২০২৩ ধারা- ৪২০/৪০৬/৫০৬/১০৯ The Penal Code, 1860

২। ডিএমপি এর উত্তরা পশ্চিম থানার ,এফআইআর নং-৪৮, তারিখ- ২৬ জুন, ২০২৩; ধারা- ৪২০/৪০৬/৫০৬/১০৯ The Penal Code, 1860

৩। বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২২,ঢাকা মহানগর ,সিআর নং-১৬৩৩/২৩, তারিখ- ০৮ আগস্ট, ২০২৪; (ঢাকা,উত্তরা পশ্চিম) ঘটনার সময়- ধারা- , সিআর মামলায় অভিযুক্ত

৪। বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২২,ঢাকা মহানগর ,সিআর নং-১৪১২/২৩, তারিখ- ০৮ আগস্ট, ২০২৪; (ঢাকা,উত্তরা পশ্চিম) ঘটনার সময়- ধারা- , সিআর মামলায় অভিযুক্ত

৫। বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২২,ঢাকা মহানগর ,সিআর নং-১২৪০/২৩, তারিখ- ০৮ আগস্ট, ২০২৪; (ঢাকা,উত্তরা পশ্চিম) ঘটনার সময়- ধারা- , সিআর মামলায় অভিযুক্ত

৬। বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২২,ঢাকা মহানগর ,সিআর নং-১৪১১/২৩, তারিখ- ০৪ আগস্ট, ২০২৪; (ঢাকা,উত্তরা পশ্চিম) ঘটনার সময়- ধারা- , সিআর মামলায় অভিযুক্ত

৭। বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২২,ঢাকা মহানগর , সিআর নং-১৪১০/২৩, তারিখ- ০৪ আগস্ট, ২০২৪; (ঢাকা,উত্তরা পশ্চিম) ঘটনার সময়- ধারা- , সিআর মামলায় অভিযুক্ত

৮। ডিএমপি এর উত্তরা পশ্চিম থানার ,এফআইআর নং-৩৫, তারিখ- ২০ আগস্ট, ২০২৩; ধারা- ৪২০/৪০৬/৫০৬/১০৯ The Penal Code, 1860

৯। ডিএমপি এর উত্তরা পশ্চিম থানার ,এফআইআর নং-১৫, তারিখ- ০৬ জুলাই, ২০২৩; ধারা- ৪২০/৪০৬/৫০৬/১০৯ The Penal Code, 1860

১০। ডিএমপি এর উত্তরা পশ্চিম থানার ,এফআইআর নং-২০, তারিখ- ১০ আগস্ট, ২০২৩; ধারা- ৪২০/৪০৬/৫০৬/১০৯ The Penal Code, 1860

১১। ডিএমপি এর উত্তরা পশ্চিম থানার ,এফআইআর নং-৮, তারিখ- ০৩ আগস্ট, ২০২৩; ধারা- ৪২০/৪০৬/৫০৬/১০৯ The Penal Code, 1860

১২। ডিএমপি এর উত্তরা পশ্চিম থানার ,এফআইআর নং-৩, তারিখ- ০১ অক্টোবর, ২০২৪; ধারা- ৪০৬/৪২০/৫০৬/১০৯ The Penal Code, 1860

১৩। ডিএমপি এর উত্তরা পশ্চিম থানার ,এফআইআর নং-২৭, তারিখ- ১৯ সেপ্টেম্বর, ২০২৪; ধারা- ৪০৬/৪২০/৫০৬/১০৯ The Penal Code, 1860

গ্রেফতারকৃত আসামীকে ডিএমপি উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন