বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বিএসইসির নতুন চেয়্যারম্যান মাসুদ খান ভারত-পাকিস্তান কোনো বলয়ে যেতে চাই না: মির্জা ফখরুল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী
অপরাধ ১১২ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
logo

১১২ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

গতকাল ৫/ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন বড় কুশিয়ারবাগ জামে মসজিদ এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ৩৩,৬০০/- (তেত্রিশ হাজার ছয়শত) টাকা মূল্যমানের ১১২ (একশত বারো) পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মোঃ রাজন (২৬), পিতা- মৃত দেলোয়ার হোসেন ও ২। ফুলবানু বেগম (৫২), স্বামী- মৃত দেলোয়ার হোসেন, উভয় সাং- পেস্তা, থানা- চকবাজার, ডিএমপি ঢাকা বলে জানা যায়।

প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেলসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদক মামলা: সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব


খুঁজুন