বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২ সংবাদ প্রকাশের পর ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী
অপরাধ ১০০০০ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি
logo

১০০০০ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর নয়াপল্টন এলাকা হতে ১০০০০ পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ  (ডিবি)। গ্রেফতারকৃতের নাম: মোঃ জসিম উদ্দিন ওরফে জসিম (৪৫)।

বুধবার (৩ সেক্টেম্বর) রাত আনুমানিক ০৮:৩০ ঘটিকায় পল্টন এলাকায়  অভিযান পরিচালনা করে তাকে ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগের একটি চৌকস টিম।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, বুধবার বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ঢাকায় প্রবেশ করছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি মতিঝিল বিভাগের একটি দল নয়াপল্টন এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক ০৮:৩০ ঘটিকায় পল্টন মডেল থানাধীন রয়েল ক্রিস্টাল নামীয়  গাড়ীর শো-রুমের সামনে রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করাকালীন একটি মোটরসাইকেল তল্লাশি করার সময় ১০০০০ পিস ইয়াবাসহ জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন