সোমবার, ১৫ জুন ২০২৬
logo
Breaking News
সারাবাংলা যাত্রাবাড়ী থানা মৎস্যজীবী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত
logo

যাত্রাবাড়ী থানা মৎস্যজীবী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ঢাকা-মহানগর দক্ষিণ এর আওতাধীন যাত্রাবাড়ী থানা কর্তৃক আয়োজিত জাতীয় ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৬ জুন যাত্রাবাড়ি মাছের আড়তে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক এইচ এমন শাহ আলম।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল যাত্রাবাড়ী থানার সভাপতি হাজী মোঃ ইব্রাহীম খলিল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-মহানগর দক্ষিণ মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ রুবেল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মাহবুব আলম শিকদার,ঢাকা মহানগর দক্ষিণ এর যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মোঃ মিরন হোসেন তালুকদার, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক মোঃ রিজভী আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক মোঃ জাহিদ হাসান বিপ্লব, যুগ্ম আহ্বায়ক মুন্সী মোঃ শাহজালাল ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন যাত্রাবাড়ী থানা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল মিয়া সওদাগর। অনুষ্ঠানে বাংলাদেশের বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও গনতন্ত্রের মা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

খুঁজুন