সোমবার, ১৫ জুন ২০২৬
logo
Breaking News
সারাবাংলা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষে ভোট চাইলেন: সাবেক এমপি মোশারফ হোসেন
logo

তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষে ভোট চাইলেন: সাবেক এমপি মোশারফ হোসেন

ফ্যাসিস্ট সরকার ঘরে ঘরে চাকরির প্রতিশ্রুতি দিয়ে ঘরে ঘরে মামলা দিয়ে জনগণকে দমন করেছে। তাই জনগরের অধিকার ফিরিয়ে আনতে ও জনগনের সরকার প্রতিষ্ঠা করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন।

শনিবার (২১ জুন) বিকেলে বগুড়ার  নন্দীগ্রাম উপজেলা থালতা মাঝগ্রাম ইউনিয়নের চৌমহুনী বাজারে গণসংযোগ শেষে এক পথ সভায় এসব কথা বলেছেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। 

এই সময় তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো: আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, এছাড়াও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নূরনবী ও নন্দীগ্রাম এমএইচ ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেদ শকিল সহ দলীয় নেতাকর্মীরা। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন