সোমবার, ১৫ জুন ২০২৬
logo
Breaking News
সারাবাংলা তানোরে যৌথবাহিনির চেকপোস্টে ৪ কেজি গাঁজা উদ্ধার আটক এক
logo

তানোরে যৌথবাহিনির চেকপোস্টে ৪ কেজি গাঁজা উদ্ধার আটক এক

রাজশাহীর তানোরে যৌথবাহিনির চেকপোস্টে ৪ কেজি গাঁজা জব্দ সহ মাদক পাচারকারী কে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে থানা মোড়ে ঘটে গাঁজা উদ্ধার ও আটকের ঘটনাটি । আটককৃত মাদক পাচারকারীর নাম মুক্তারুল হক। তার বাড়ি চাপাইনবয়াবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দক্ষিণ উজিরপুর তালপট্টি গ্রামে। সে মৃত কচুম উদ্দিনের পুত্র। এঘটনায় থানার এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। 

মামলার এজহার সুত্রে জানা গেছে, রাজশাহী থেকে সিনএনজি যোগে থানা মোড় হয়ে মুন্ডুমালার দিকে যাচ্ছিল মাদক পাচারকারী । এসময় থানা মোড়ে সিএনজি আসা মাত্রই যৌথবাহিনি আটকে দিয়ে তল্লাশি শুরু করেন।

 তল্লাশির এক পর্যায়ে সিএনজির ভিতরে নীল রংয়ের লাগেজ পাই। লাগেজ খুলতে চাইলে মাদক পাচারকারী মুত্তারুলকে লাগেজ খুলতে বললে চাবি নাই বলে জানিয়ে দেয়। এক পর্যায়ে মাদক কারবারি চাবি বের করে দেয়। নিল রংয়ের লাগেজের ভিতরে চার টি আকাশি কালারের পলিথিন পায়। পলিথিনের মধ্যে চার পোটলা গাঁজা পায়। যার ওজন চার কেজি এবং মূল্য ধরা হয়েছে এক লাখ ৬০ হাজার টাকা।

এর আগে গত ১৬ জানুয়ারি তানোর টু মুন্ডুমালা রাস্তার দেবিপুর মোড় নামক স্থানে যৌথবাহিনির চেকপোস্ট দেখে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় মাদক পাচারকারী । পরে মোটরসাইকেল তল্লাশি চালিয়ে ১১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে যৌথবাহিনি। 

থানার ওসি শাহিনুজ্জামান জানান,  গাঁজা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার আসামীকে আদালতে প্রেরন করা হবে।

খুঁজুন